দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:১৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

২০ মন্ত্রণালয়ের প্রতি নাখোশ প্রধানমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১০, ২০২১
ফেব্রুয়ারি ১০, ২০২১ ০ কমেন্ট 352 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: সামরিক শাসনের সময় জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে এখনো যেগুলো আইনে পরিণত হয়নি সেগুলো আইনে পরিণত করার কাজে দেরি হওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ২০টি মন্ত্রণালয় ও বিভাগের ৫৯টি অধ্যাদেশ এখনো আইনে পরিণত হয়নি। এর মধ্যে সবচেয়ে বেশি অধ্যাদেশ অর্থাৎ ৯টি অধ্যাদেশ ঝুলে আছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (এনবিআর)। আইন মন্ত্রণালয়ে সাতটি। জননিরাপত্তা বিভাগ এবং ভূমি মন্ত্রণালয়ে আটকে আছে ছয়টি করে অধ্যাদেশ।

গত সোমবার মন্ত্রিসভায় ‘মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২০ সালের চতুর্থ ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) প্রতিবেদন উপস্থাপন’ করা হয়। তখন ওই সব অধ্যাদেশ আইনে রূপান্তর করার কাজের ধীরগতি দেখে প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ করেন।

একটি আইন পাস করতে হলে বিভিন্ন পর্যায়ে আট থেকে ১০টি ধাপ পার হতে হয়। তবে রাষ্ট্রের প্রয়োজনে অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দরকার হয়। তখন সংসদ অধিবেশন না চললে মন্ত্রিসভার অনুমোদনের পর সরাসরি রাষ্ট্রপতির সম্মতি নিয়ে অধ্যাদেশ জারি করা হয়। এর পরে সংসদ অধিবেশন বসলে ৩০ দিনের মধ্যে সেই অধ্যাদেশ সংসদে বিল আকারে তুলে আইনে পরিণত করতে হয়। সামরিক সরকারের আমলে সংসদ না থাকায় সবই অধ্যাদেশ আকারে পাস হয়েছে। পরবর্তী সময়ে গণতান্ত্রিক সরকার এলেও সেসব অধ্যাদেশ আইনে পরিণত করা হয়নি।

তবে সামরিক সরকারগুলো গণতান্ত্রিক লেবাস ধারণ করার সময় তাদের প্রণীত অধ্যাদেশগুলোর বেশ কয়েকটির বৈধতা নিয়ে নেয় সংসদে।

সোমবার মন্ত্রিসভায় অধ্যাদেশসংক্রান্ত আলোচনায় প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ করেছেন বলে মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। যে মন্ত্রণালয় ও বিভাগগুলো সামরিক সরকারের আমলের অধ্যাদেশ আইনে পরিণত করতে দেরি করছে তাদের প্রতিই বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। আগামী জুনের মধ্যে বাকি থাকা অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে কড়া নির্দেশ দিয়েছেন।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, মন্ত্রিসভায় এ বিষয়ে প্রধানমন্ত্রীর নাখোশ হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। আশা করা যায় শিগগিরই কাজটি হয়ে যাবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বাকি থাকা অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে এ সপ্তাহের মধ্যেই বৈঠক ডাকা হয়েছে।

লেজিসলেটিভ বিভাগ সূত্রে জানা গেছে, সামরিক সরকারের আমলে জারি করা অধ্যাদেশের সংখ্যা ছিল দুই শতাধিক। উচ্চ আদালতে সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনীর মামলায় সামরিক সরকারের আমলের সব কাজ অবৈধ ঘোষণা করা হয়। এতে করে সামরিক আমলে জারি করা সব অধ্যাদেশও বাতিল হয়ে যায়। তবে জনস্বার্থে প্রয়োজনীয় অধ্যাদেশগুলো আইনে পরিবর্তনের মাধ্যমে বৈধ করার উদ্যোগ নেয় সরকার। তারই ধারাবাহিকতায় সে কাজ চলছে দীর্ঘদিন। তবে ঠিক কত দিনের মধ্যে আইনে পরিবর্তন করতে হবে তার কোনো সময়সীমা দেওয়া ছিল না। এখন সময় নির্ধারিত হওয়ায় দ্রুতই সম্পন্ন হবে আশা করা যায়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপিত তথ্য অনুযায়ী, অধ্যাদেশ থেকে আইনে পরিণত করতে বাকি থাকার মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগে পাঁচটি, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে চারটি রয়েছে। দুটি করে অধ্যাদেশ রয়েছে নৌপরিবহন, ধর্ম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিল্প, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগে। একটি করে অধ্যাদেশ বাকি আছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। উচ্চ আদালতের নির্দেশে ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৯ এপ্রিল ১৯৭৯ এবং ১৯৮২ সালের ১১ নভেম্বর থেকে ১৯৮৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সামরিক শাসনের ক্ষমতাবলে জারিকৃত অধ্যাদেশগুলো প্রয়োজনীয় সংস্কারসহ আইনে পরিণত করার নির্দেশ ছিল।

গত সোমবারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, প্রতিটি মন্ত্রণালয় অনুযায়ী তালিকা করে মন্ত্রিপরিষদ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আগামী জুন মাসের মধ্যে অবশ্যই অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সব সচিবকে নিয়ে বৈঠক ডেকেছেন মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সেখানে বিদ্যমান অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে কোনো জটিলতা আছে কি না সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৪০,০০০ বাংলাদেশিকে বৈধতা দিচ্ছে মালদ্বীপ
পরবর্তী পোস্ট
বাংলাদেশ থেকে শ্রমিক নেবে মালদ্বীপ : সমঝোতা স্মারক সই

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting