দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৩৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

২৬ মার্চ ঢাকায় আসছেন মোদি: পররাষ্ট্র সচিব

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৩১, ২০২১
জানুয়ারি ৩১, ২০২১ ০ কমেন্ট 321 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: মুজিববর্ষের আনুষ্ঠানিকতায় আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ২৬ মার্চ ঢাকার অনুষ্ঠানে যোগ দিয়ে ২৭ মার্চ দুদেশের মধ্যে হবে দ্বিপাক্ষিক বৈঠক বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত পররাষ্ট্র সচিবপর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে রোববার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ভারতের যুক্তি পশ্চিমবঙ্গের আপত্তির কারণে হচ্ছে না তিস্তা চুক্তি। আগামী এপ্রিল মাসে এ রাজ্যের নির্বাচন থাকায় মার্চ মাসে মোদির সফরসঙ্গী হিসেবে মমতা বন্দোপাধ্যায় আসার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন পররাষ্ট্র সচিব।

২৬ মার্চ স্বাধীনতার ৫০তম বার্ষিকী বা সুবর্ণ জয়ন্তিতে ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদির এদেশে আসা নিয়ে সচিব আরো বলেন, প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের যে সময় সূচিটা আছে ২৬ মার্চ ও আমাদের স্বাধীনতার ৫০তম বার্ষিকী বা সুবর্ণ জয়ন্তিতে তার আসার কথা আছে।

পররাষ্ট্র সচিব বলেন, আমরারাও আমাদের ইস্যুটা জোরালোভাবে বলা হয়েছে। যেহেতু আলোচনা চলছে, যখন তারা মিট করবেন, সুতরাং এটাকে গুরুত্বের সঙ্গে রাখছি।

তিস্তা চুক্তি নিয়ে জোরালো প্রস্তাবেও মেলেনি সমাধানের কোনো আশ্বাস। ১১ বছর ধরে ঝুলে থাকা ইস্যুতে নয়াদিল্লিকে হতাশার কথা জানিয়েছে ঢাকা। দুদিনের ভারত সফর শেষে দেশে ফিরে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বাংলাদেশ ছাড় দিতে রাজি নয় জানিয়ে তিনি আরো বলেন, ভারতও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।

এদিকে, আগাম ২৭ মার্চ ঢাকায় নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা ইস্যুতে কূটনৈতিক চাপ প্রয়োগের তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।

চুক্তির সব অক্ষর চূড়ান্ত। তবু ঝুলে আছে গত ১১ বছর। বাংলাদেশ-ভারত সম্পর্কে বরাবরই তাই গলার কাঁটা হয়ে আছে তিস্তা ইস্যু। দু’দেশের যে কোন আলোচনায় সবার আগে তাই উঠে আসে চুক্তির বিষয়টি। ভারত সফর শেষ করে দেশে ফেরা পররাষ্ট্র সচিবের প্রেস বিফ্রিংয়ের অনেকটুকু জুড়েই ছিল তিস্তার অগ্রগতি বিষয়ে জানতে চাওয়া। সফরে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে স্পষ্ট করেছে ভারতের কাছে। তবে দীর্ঘদিনের হতাশা লুকাতে পারেননি পররাষ্ট্র সচিব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এইচএসসির ফরম পূরণের টাকা ফেরতের নির্দেশনা
পরবর্তী পোস্ট
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আটক ২

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting