আশাশুনিতে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিবেদক: মুজিববর্ষ উপলক্ষে আশাশুনির খাজরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে খাজরা ইউনিয়নের রাউতাড়া গ্রামে রাউতাড়া যুব সংঘের আয়োজনে আমিনুর রহমানের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়। জিয়ারুল ইসলাম ও ওয়াদুদ হোসেনের যৌথ সঞ্চলনায় আশাশুনি সদরের লাঠিয়াল দলের মাষ্টার বদর উদ্দীনের দল এ লাঠি খেলা ও সার্কাস প্রদর্শন করেন। ঢাক, ঢোল আর কাঁসার ঘন্টার শব্দে চারপাশ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। তারপরই চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। হারিয়ে যাওয়া এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিয়মিত এই ধরনের আয়োজন করার দাবি করেন দর্শকরা। খেলায় উপস্থিত ছিলেন খাজরা ইউপি প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দীন মোড়ল, রাউতাড়া যুব সংঘের আমির হামজা, রাজা হোসেন, মেম্বর পদপ্রার্থী ডাবলু হোসেন, রাজিয়া সুলাতানা, তহমিনা খাতুন, মিহির কান্তি মন্ডল, সাফায়েত হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।

spot_img

More from this stream

Recomended