আশাশুনিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা

আশাশুনি প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স ‘জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম’ এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরামর্শ ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল হান্নান এর সভাপতিত্বে ১৯ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরামর্শ ফোরাম পুনঃগঠন করা হয়। উক্ত ফোরামের সদস্যদের মধ্য হতে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।  মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল হান্নান কে সভাপতি, রনজিৎ কুমার বৈদ্যকে সদস্য সচিব এবং অন্যান্য সাত জনকে সদস্য রেখে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

সভায় বক্তারা বলেন- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার সমস্যা সমাধানে দরকার জনগণের সম্মিলিত উদ্যোগ এবং সম্মিলিত দাবী। যদি এসব দাবী জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা যায় তাহলে উপকূলের সমস্যা সমাধানের ক্ষেত্র তৈরি হবে। বক্তারা জনগণের পক্ষে দাবী সমূহ স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য উপজেলা ও জেলা পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরামর্শ ফোরামের মাধ্যমে উপকূলের সমস্যা সমাধানে একযোগে কাজ করার পক্ষে মতামত ব্যক্ত করেন।

spot_img

More from this stream

Recomended