সাতক্ষীরায় রিটেইল মিট ও সিম্ফোনী ৩৩০ প্রো মডেলের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রিটেইল মিট ও সিম্ফোনী ৩৩০ প্রো মডেলের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার রাতে শহরের হোটেল টাইগার প্লাসের কনফারেন্স রুমে জেলা মোবাইল ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি মীর তাজুল ইসলাম রিপনের সভাপতিত্বে জেলার মোবাইল ব্যাবসায়ীদের নিয়ে প্রধান অতিথি হিসেবে কেক কেটে মোড়ক উন্মোচন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সিম্ফোনী ডিলার মোবাইল প্লাসের ব্যাবস্থাপনায় শুক্রবার দিনভর দেবহাটা বটতলা ভ্রমন, রুপসী বাংলা ম্যানগ্রোভ ভ্রমন ও টাকীতে নৌকা ভ্রমনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রিটেইল মিট ও সিম্ফোনী  ৩৩০ প্রো মডেলের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিম্ফোনী কোং এর এ্যাসিসটেন্ট ডিরেক্টর এম এ হানিফ, জাতীয় দলের ক্রিকেটার রবিউল ইসলাম শিবলু, খুলনা ডিস্টিবিউটর সুমন, জেড.এসও রাজিব, মনির, জিয়াসহ শতাধিক মোবাইল ব্যাবসায়ী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেস্ট রিটেইলার ও এস.আরদের মাঝে ক্রেস্ট প্রদান, খেলা-ধূলা, র‌্যফেল ড্র ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

spot_img

More from this stream

Recomended