দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪৫
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির বুধহাটায় মেম্বরকে পিটিয়ে ফেসবুকে ভিডিও ছাড়ার ঘটনায় ছাত্রলীগ সেক্রেটারী সহ গ্রেফতার-৩

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৫, ২০১৯
আগস্ট ২৫, ২০১৯ ০ কমেন্ট 342 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আশাশুনির বুধহাটা ইউনিয়ন পরিষদ সদস্যের কাছে চাঁদাদাবী ও না দেওয়ায় মারধোর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমন হোসেন (২০) নাহিদ হোসেন(১৯) ও আব্দুল্লাহ নামের ৩ জনকে আটক করেছে। আটককৃতদের নামে সাতক্ষীরার আশাশুনি থানায় চাঁদাবাজীর মামলা হয়েছে।মামলা নাম্বার-৩১, তাং ২৫/০৮/১৯।
রোববার(২৫ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজার থেকে পরিদর্শক হারান চন্দ্র পালের সার্বিক সহায়তায় এস.আই রিয়াদুল ইসলামের নেতৃত্বে এস.আই মো. হাফিজুর রহমান, এস.আই মিজানুর রহমান, এ.এস.আই বিষ্ণু কুমার ঘোষাল , এ.এস.আই শরীয়াতুল্লাহ ও সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো ,বুধহাটা গ্রামের মো. হাতেম আলী সরদার ছেলে ইমন হোসেন একই গ্রামের আবদুল মান্নান ছেলে নাহিদ হোসেন ও বুধহাটা গ্রামের মো আব্দুল্লাহ ।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার(ডিবি)অফিসার ইনচার্জ (ওসি)আলী আহমেদ হাশমী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গত সোমবার (১৯ আগস্ট) সাতক্ষীরার আশাশুনির বুধহাটা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মো. মতিয়ার রহমানের কাছে চাঁদা দাবি করলে তিনি দিতে নারাজি হয়। পরবর্তীতে তাকে বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমন হোসেন তার সঙ্গীয় ২ সহযোগী মিলে সাতক্ষীরা-আশাশুনি সড়কের উপর ইউপি সদস্যের চলন্ত মোটরসাইকেল থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরে মারধর করে। ইউপি সদস্যের মারধরের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা ভাইরাল সৃষ্টি হয়।তারই পরিপেক্ষিতে তাদেরকে আটক করা হয়।এ ব্যাপারে আশাশুনি থানায় রবিবার (২৫ আগষ্ট) সকালে একটি মামলা দায়ের হয় ।

এদিকে একটি সূত্র জানায়, বুধহাটা গ্রামের আব্দুল মান্নানের পুত্র নাহিদ হাসানকে মামলায় আসামী করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তাকেও গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শীরা বলছে নাহিদের বড় ভাই মারপিটে অংশ নেয়। অথচ নিরাপরাধ নাহিদকে আসামী করা হয়েছে মামলায়। নাহিদ বুধহাটা বি, বি এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
নাহিদের পরিবারও জানায়, সে নির্দোষ। কোনভাবে সে এই ঘটনায় জড়িত ছিলেন না। নাহিদের বড় ভাই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন বলেও তার পরিবার স্বীকার করে নেন।
অপর একটি সূত্র জানায়, এই ঘটনার ভিডিও ফুটেজ দেখলে সব কিছু পরিষ্কার। ভিডিও ফুটেজে মারপিটে ও হামলায় ৪/৫ জনের অংশ নিতে দেখা গেলেও উদ্দেশ্যে প্রনোদিতভাবে স্থানীয় গ্রুপিংয়ের কারনে মামলায় ১০ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করা হয়েছে।

উল্লেখ্য, বুধহাটা ইউপি চেয়ারম্যান আ,ব,ম মোসাদ্দেক এর বিরুদ্ধে মতিয়ার সহ ৩ জন মেম্বর সম্প্রতি জেলা প্রশাসক বরাবর কর্মসৃজনের টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি আবেদন দেয়। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের মদদে এসব মেম্বরের বিরুদ্ধে তার লোকজন মারপিটের ঘটনা শুরু করে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জ আওয়ামী লীগে হ য ব র ল : মাঠের কোন্দলে আ’লীগ এখন হাইব্রিড কাউয়াদের দখলে!
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে সংঘবদ্ধ হামলার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting