দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১:৩৩
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

বুবলী কোথায় ছিলেন, জানালেন নিজে

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২১
জানুয়ারি ৫, ২০২১ ০ কমেন্ট 410 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: নিরবতা ভাঙলেন চিত্রনায়িকা শবনম বুবলী। প্রায় এগারো মাস আড়ালে থেকে প্রকাশ্যে এসেছেন তিনি। নতুন বছরের শুরুতে নতুন লুকের ছবি প্রকাশ করেছেন নিজের ফেসবুকে। সাক্ষাৎকার দিয়েছেন তার পছন্দের গণমাধ্যমে। আড়ালে থাকার কারণ জানিয়েছেন, কিন্তু রহস্য জিইয়েই রেখেছেন এ নায়িকা।

গত বছর ফেব্রুয়ারিতে আড়ালে চলে যান শবনম বুবলী। তার আগে ফিল্মপাড়ায় গুঞ্জন রটে- মা হতে যাচ্ছেন তিনি। তার সন্তানের বাবা শাকিব খান। ২৫ হাজার মার্কিন ডলার দিয়ে বুবলীকে আমেরিকা পাঠিয়ে দিয়েছেন খান সাহেব। গুঞ্জনের সত্যতা পাওয়া গেছে কিছুটা। ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন মুলুকে চলে গিয়েছিলেন বুবলী।

বুবলী জানান, ২০১৯ সালেই বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তার। নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে অ্যাক্টিং ফর ফিল্ম বিষয়ে কোর্স করতে গিয়েছিলেন তিনি। থেকেছেন নিউইয়র্কের লং আইল্যান্ডে। দেশে ফিরেছেন মাস দেড়েক আগে। লকডাউন থাকায় ২০২০ সালের নভেম্বরের শেষের দিকে দেশে ফিরেছেন এ নায়িকা।

গেল বছর জুড়ে মা হওয়ার গুঞ্জনে আলোচিত ছিলেন শবনম বুবলী। সাক্ষাৎকারে জানান, এসব নিয়ে এখন তিনি ভাবছেন না। তাকে থামানোর জন্যই অনেকে তার পিছনে লেগেছে। তবে বুবলী স্বীকার করেছেন, জীবনের ভয়াবহ সময় পার করেছেন এ নায়িকা।

সন্তানের মা হওয়া প্রসঙ্গে বুবলী একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘ব্যক্তিগত কোনো কিছুই আমি কখনই রিভিল করি না। থাক না কিছু বিষয় ব্যক্তিগত। ধীরে ধীরে আমার মুখ থেকেই সবাই সবকিছু জানতে পারবেন। কথা দিচ্ছি সঠিক সময়ে সব জানবেন তারা। আমি অবশ্যই জানাবো। কিন্তু এই জিনিসগুলো খুবই স্পর্শকাতর।’

বুবলীর এমন কথায় খুশি হতে পারেননি ফিল্মপাড়ার অনেকে। তারা মনে করছেন, আড়ালে থাকার মূল কারণ এখনও জানাননি। বুবলীর নিরবতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ধারণা করা হয়েছিল, সেসব প্রশ্নের উত্তর জানাবেন এ নায়িকা। কিন্তু তিনি এখনও লুকোচুরি করছেন বলে মত অনেকের। তবে অপেক্ষায় তার ভক্তরা। প্রিয় নায়িকার মুখ থেকেই শুনতে চান আড়ালে থাকার আসল ঘটনা।

অনেকের ধারণা ছিল- অপু বিশ্বাসের পথে হাঁটবেন বুবলী। কিন্তু সে ধারণাকে ভুল প্রমাণিত করেছেন এ নায়িকা। হেটেঁছেন নিজের পথেই। তবে এ পথে হাঁটতে গিয়ে নতুন করে আবারও পুরানো প্রশ্নগুলো উসকে দিয়েছেন এ নায়িকা। তাকে নিয়ে এতো আলোচনা-সমালোচনা, তিনি কি পারতেন না ভিডিও কলে এসে নিজের অবস্থান জানান দিতে? ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ববুলী নিজের ফিটনেস নিয়ে এতোটা সচেতন ছিলেন না। ফিল্মের মন্দা বাজারে নতুন করে হঠাৎ সচেতন হলেন কেন তিনি?

সত্য স্বীকার দোষের কিছু না। বুবলীর সেই সত্য প্রকাশ্যে আসবে বলে বিশ্বাস করেন ফিল্মপাড়ার অনেকে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও অনেকদিন। কারণ ধীরে ধীরে নিজেই সব জানাবেন বলে সাক্ষাৎকারে কথা দিয়েছেন বুবলী। তার ভাষায়, ‘আমার মুখ থেকেই সবাই সবকিছু জানতে পারবেন। কথা দিচ্ছি সঠিক সময়ে সব জানবেন। আমি অবশ্যই জানাবো।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্ত্রী-কন্যাকে ভিক্ষুক সাজিয়ে চাল নেওয়া আ. লীগ নেতা পেলেন সমাজসেবা পুরস্কার!
পরবর্তী পোস্ট
জিনের বাদশা নিয়ে গেল ৬৫ হাজার টাকা

রিলেটেড পোস্ট

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

শিল্পী সমিতির নির্বাচনে চমক আনছেন নিপুণ

মার্চ ৩, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting