দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৬
সেচ প্রকল্পের অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে...
দেবহাটার পারুলিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মসূচির উদ্বোধন
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ...
শ্যামনগরে গ্রাম ডাক্তারদের নিয়ে কুমুদিনী ওষুধ কোম্পানির প্রশিক্ষণ
আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম
ইউপি নির্বাচন: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে চায়ের কাপে নির্বাচনী ঝড়
শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সঙ্গে মতবিনিময়: অপরাধে জড়িত...
কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা
শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
সুন্দরবনের অভয়ারণ্যে অভিযানে ৮ জেলে আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

করোনায় মণিরামপুরে বে-সরকারী শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন

কর্তৃক SK Ferdous নভেম্বর ৪, ২০২০
নভেম্বর ৪, ২০২০ ০ কমেন্ট 361 ভিউস

আতিয়ার রহমান, মণিরামপুর (যশোর) থেকে:

মহামারী করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মণিরামপুরের প্রাথমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডার গার্টেন স্কুলের তিন শতাধিক শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছে। গত ৭ মাস উপজেলার প্রায় ৪০টি প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক বেকার হয়ে পড়েছেন।

ইতোমধ্যে সরকার করোনায় বিভিন্ন খাতে প্রনোদনার ব্যবস্থা করলেও কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের জন্য বিশেষ কোন ব্যবস্থা না থাকায় চরম দূর্ভোগে রয়েছেন এ সব প্রতিষ্ঠানের শিক্ষকরা। অন্যান্য খাতের ন্যায় প্রাথমিক পর্যায়ের বেসরকারি এ সব প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য সরকার বিশেষ সহায়তার ব্যবস্থা করবেন এমনটাই প্রত্যাশা করেছেন এলাকার শিক্ষক সমাজ।

সূত্রমতে, চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম মহামারী কোভিড-১৯ সনাক্ত হয়। এরপর সংক্রমন প্রতিরোধে সরকার লকডাউন ও সাধারণ ছুটি ঘোষণা করার পাশাপাশি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। ইতোমধ্যে সাধারণ ছুটি ও লকডাউন তুলে নিলেও বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও যথারীতি বেতনভাতা পাচ্ছেন সরকারি, বেসরকারি (এমপিও) ভ‚ক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। এমনকি মহামারী করোনায় সরকার বিভিন্ন খাতে বিশেষ প্রনোদনার ব্যবস্থা রেখেছেন। যার অংশ হিসেবে শিক্ষা খাতে নন এমপিও শিক্ষকরাও সরকারের এই সুবিধা পেয়েছেন।

কিন্তু দূর্ভাগ্য অত্র এলাকার প্রাথমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের। তাদের জন্য নেই সরকারের বিশেষ কোন ব্যবস্থা। প্রতিষ্ঠান পরিচালনা থেকে শুরু করে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতনভাতার একমাত্র উৎস্য হচ্ছে শিক্ষার্থীদের ওপর ধার্যকৃত বেতন।

গত ৭ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বন্ধ হয়ে গেছে কর্মরত শিক্ষকদের রুটি রোজগার। অথচ মানসম্মত প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রদান করা হয় বিনামূল্যের পাঠ্যবই। এমনকি সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম। অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকরা বন্ধের মধ্যে বেতনভাতা পেলেও কিন্ডার গার্টেন প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য নেই কোন বিশেষ ব্যবস্থা।

বর্তমানে উপজেলায় প্রায় ৪০টি কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত তিন শতাধিক শিক্ষক মানবেতর জীবন-যাপন করছে। সরদার নওয়াব আলী প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক নাসির আহম্মেদ শাহীন জানান, গত ৬ মাসেরও বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমার প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী সবাই মানবেতর জীবন-যাপন করছে।

না পারছি সাধারণ কোন কাজ করতে, না পারছি অন্যকোন পেশা বেছে নিতে। শিক্ষকদের রোজগারের সকল পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে সংসার চালানো এখন কঠিন হয়ে পড়েছে। আমরা চাই আমাদের জন্য শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা পর্যন্ত বিশেষ সহায়তার ব্যবস্থা করবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে বাবু হত্যায় জড়িত গ্রেপ্তারকৃত স্ত্রী সাবিনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
পরবর্তী পোস্ট
বাংলাদেশের সিংহ পুরুষ আখতার উজ্জামান চৌধুরী বাবুর প্রতি শ্রদ্ধাঞ্জলী

রিলেটেড পোস্ট

ইউপি নির্বাচন: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে চায়ের কাপে নির্বাচনী ঝড়

অক্টোবর ১৮, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

এপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক,...

অক্টোবর ৯, ২০২৬

জাকারিয়া হত্যাকান্ডে সিসি ফুটেজ ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...

অক্টোবর ৮, ২০২৬

সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ

অক্টোবর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting