দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা দ্রুত নিষ্পত্তি করার ঘোষণায় কলারোয়ায় আনন্দ মিছিল 

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৮, ২০২০
অক্টোবর ৮, ২০২০ ০ কমেন্ট 586 ভিউস
কামরুল হাসান, কলারোয়া হাইকোর্ট  তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়ায় আনন্দ মিছিল করেছে কলারোয়ার আওয়ামী লীগ।  বৃহস্পতিবার বিকেলে কলারোয়ার বিশ্বাস মার্কেটের দলীয় কার্যালয় হতে আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের চৌরাস্তা মোড়ের পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও পৌরসভার মেয়র প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ জাকির হোসেন, ভুট্টো লাল গাইন, সহকারী অধ্যাপক আব্দুর রহিম,  পৌর আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান, শফিউল আলম শফি, যুবলীগ নেতা আসাদুজ্জামান তুহিন, ফরিদ খান, শ্রমিক নেতা মঞ্জুরুল ইসলাম মিঠু, আব্দুর রহিম প্রমুখ।
উল্লেখ্য, কলারোয়ায় দেড়যুগ আগে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলা বাতিল করা আবেদন খারিজ করে তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই আদেশ দেন।
ওই ঘটনার সময় আসামি রকিবের বয়স দশ বছর ছিল উল্লেখ করে হত্যাচেষ্টা মামলাটি বাতিল চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে আবেদন করে রকিব। এর পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ২৩ আগস্ট হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। এরপর থেকে আর মামলার কার্যক্রম এগোয়নি। বিষয়টি জানার পর সম্প্রতি রাষ্ট্রপক্ষ এ সংক্রান্ত রুল শুনানির উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর হাইকোর্টে রুল শুনানি শুরু হয়।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর জানান, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরায় যান তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পথে ঢাকায় ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে আহত হন শেখ হাসিনার সফরসঙ্গী কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিক। ওই ঘটনায় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক কমান্ডার মোসলেম উদ্দিন কলারোয়া থানায় মামলা করতে যান, তবে তা গ্রহণ করা হয়নি।
রাষ্ট্রপক্ষের তথ্য, ঘটনার এক যুগ পর ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর সাতক্ষীরা আদালতে নালিশি অভিযোগ করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।
তদন্ত শেষে ২০১৫ সালের ১৭ মে বিএনপির তৎকালীন সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ২৭ জনের বিরুদ্ধে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে পৃথক অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৭ সালের ১০ জুলাই অভিযোগ গঠন হয়। এর বিরুদ্ধে আসামি রকিব হাইকোর্ট বাতিল আবেদন করে। এ ছাড়া আসামিপক্ষে হাইকোর্টে পৃথক আপিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে মামলাগুলোর কার্যক্রম স্থগিত হয়ে যায়। বৃহস্পতিবারের এ আদেশে ওই মামলার বিচারকার্য আবারও শুরু হচ্ছে বলে জানা যায়।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান
পরবর্তী পোস্ট
সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীনের প্রচেষ্টায় স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার পেল যশোর জেলা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting