দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১১
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ফুটবল টুর্নামেন্টে সাহাপুর বিজয়ী

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৭, ২০২০
অক্টোবর ৭, ২০২০ ০ কমেন্ট 322 ভিউস

সীমান্ত প্রতিনিধি, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ার বোয়ালিয়ায় বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ০৭ অক্টোবর) বিকালে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ওই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় একদিকে অংশগ্রহণ করেন উপজেলার খাসপুর ফুটবল একাদশ অপরদিকে প্রতিপক্ষ হিসেবে জোর প্রতিদ্বন্দ্বিতা করেন সাহাপুর ফুটবল একাদশ।
খেলার শুরুতেই উভয়পক্ষ চরম উত্তেজনার মধ্য দিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সাহাপুর ফুটবল একাদশ এর ০৮ নং জার্সিধারী খেলোয়াড়ের গোলে দলটি ১-০ গোলে এগিয়ে যায়।
এর পরবর্তীতে অতিরিক্ত ০৩ মিনিট সময় নিয়ে উভয় দলের পক্ষ থেকে একাধিকবার আক্রমণ হলেও কোন দল আর কোন গোল করতে পারেনি। ফলে ঐ খেলায় বিজয়ী হিসেবে সাহাপুর ফুটবল একাদশের নাম ঘোষণা করা হয়।
খেলা শেষে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের পার্শ্ববর্তী ইউনাইটেড হাইস্কুলের সম্মুখে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০১ (তালা -কলারোয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এম পি।
ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) বাবু হারান চন্দ্র পাল, ৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার নুরুল ইসলাম। ০৬ নং সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, ০৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, আমরা সেবক একতা সংঘের প্রতিষ্ঠাতা শেখ রুহুল কুদ্দুস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মারুফ হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম গাজী, ০৪ লাঙলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম তাওহীদুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন, বোয়ালিয়া ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান, বোয়ালিয়া মহিলা মাদ্রাসার সহ সুপার মাওলানা আলতাফ হোসেন সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, কলারোয়া থানা পুলিশের সদস্য বৃন্দ, সীমান্ত প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, স্থানীয় গ্রাম পুলিশের সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঐ খেলায় বিজয়ী সাহাপুর ফুটবল একাদশকে একটি ছাগল এবং রানার্স আপ খাসপুর ফুটবল একাদশকে একটি কালার টেলিভিশন পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরন
পরবর্তী পোস্ট
দেবহাটায় পথে মাটি দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে জখম, থানায় মামলা

রিলেটেড পোস্ট

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

অক্টোবর ১, ২০২৬

তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...

অক্টোবর ১, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কলারোয়ায় হাসপাতালসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনে– ইজ্জত উল্লাহ এমপি

সেপ্টেম্বর ১৪, ২০২৬

কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের ফলাফল প্রকাশ

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting