দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫৩
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

অতীত ঐতিহ্যরে ধারক দেবহাটার গোকুলানন্দ পাটবাড়ি মন্দির

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৭, ২০২০
জুলাই ২৭, ২০২০ ০ কমেন্ট 497 ভিউস

লিটন ঘোষ বাপি: দেবহাটা থানা সদরের ১০০ গজ উত্তর দিকে প্রাচীন একটি মন্দির আছে। এটি শ্রী শ্রী গোকুলানন্দ পাঠবাড়ি নামে পরিচিত। কবে, কখন, কার হাত দিয়ে, কীভাবে এ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিলো তার কোনো তথ্যাদি পাওয়া যায় না। তবে মন্দিরের মধ্যে গোকুলানন্দের সমাধি স্তম্ভ থাকায় ও মন্দিরের নাম শ্রী শ্রী গোকুলানন্দ পাটবাড়ি হওয়ায় সিন্ধান্তে আসা যায় যে এটি গোকুলানন্দের উদ্দেশ্যে নির্মিত হয়েছিলো।

মন্দিরের গায়ে সংস্কার বিষয়ক দুটো ফলক আছে। তার একটি থেকে জানা যায় শ্রীমতি হেমকুমারী দাসী, সাং বড়বাজার, কলিকাতা এটি সংস্কার করেন। এর সংস্কার সন উল্লেখ করা হয়েছে ১২৯৭ বঙ্গাব্দ।

১২৯৭ বঙ্গাব্দে এটি সংস্কার হয়ে থাকলে এর নির্মাণকাল যে আরো পূর্বে সে বিষয়ে দ্বিমতের অবকাশ নেই। এস.এ. রেকর্ড অনুযায়ী ৭৩১ দাগে বর্তমানে মন্দিরের নামে ১ একর ১৭ শতক জমি রয়েছে।

সেবাইতরা মন্দিরের সম্পত্তি বর্তমান সেবাইতরা দুই পুরুষ ধরে মন্দির রক্ষণাবেক্ষণ করে আসছেন। এঁরা হলেন- মাখনলাল গোস্বামী, তপন গোস্বামী,স্বপন গোস্বামী,রতন গোস্বামী,গোবিন্দ গোস্বামী,সঞ্জয় ও গোপাল গোস্বামী।

মন্দিরের অভ্যন্তরে সুদৃশ্য রাধা-গোবিন্দের বিগ্রহ আছে। অত্যন্ত কারুময় এ বিগ্রহ দুটো চমৎকার ভাবে কাঠ কেটে তৈরী করা হয়েছে। বিগ্রহের ডান (দক্ষিণ) পাশে আছে মাটির তৈরী গোকুলানন্দের সমাধি। সমাধি স্তম্ভের সামনে গোকুলানন্দজীর খড়ম জোড়া। রাধা-গোবিন্দ বিগ্রহের বাম(উত্তরে)পাশে আরো কয়েকটি মূর্তি আছে। আরও আছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর মুর্তি।মন্দির প্রাঙ্গণে বিশাল একটি বকুল গাছ টিকে আছে কালের সাক্ষী হয়ে।যার বয়স আনুমানিক ৩৫০ বছর।সমাধি মন্দিরের সম্মুখভাগে মাখনলাল গোস্বামীর ভক্তরা বৃহৎ আকৃতির ছাদযুক্ত চাতাল নির্মাণ করে দিয়েছেন।যেখানে মাখন লাল গোস্বামী ও তাহার সহধর্মিনী ননী বালা গোস্বামীর মূর্তি নির্মান সহ সমাধি করা রয়েছে।প্রতিদিন এখানে পাঠকীর্ত্তন ছাড়াও এই নাটমন্দিরে হয় বাৎসরিক নামযজ্ঞানুষ্ঠান, রথযাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী সহ অনেক অনুষ্ঠানাদি।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী লোকদের তত্ত্বাবধানে শ্রী শ্রী গোকুলানন্দ পাঠবাড়ি সংস্কার করে এর শ্রী পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। বর্তমান সেবাইতদের আবাসস্থল মন্দির সংলগ্ন এলাকায়। প্রাচীন এ মন্দিরটি আজও গৌরবের সাথে বহন করে চলেছে বাংলাদেশের অতীত ঐতিহ্য।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনায় স্বাস্থ্যবিধি মেনে কুরবানির পশুর হাট উদ্বোধন
পরবর্তী পোস্ট
আশাশুনিতে সম্পত্তি দখল ও মারপিটের ঘটনার প্রতিকারে মানববন্ধন

রিলেটেড পোস্ট

দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা

সেপ্টেম্বর ২৯, ২০২৬

দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

দেবহাটায় শিশুদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদান

সেপ্টেম্বর ২৭, ২০২৬

দেবহাটায় কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাংগঠনিক সভা ও...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল

সেপ্টেম্বর ২৩, ২০২৬

দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting