পৌর আ’লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ’র মৃত্যুতে শওকত হোসেন’র শোক

নিজস্ব প্রতিবেদক:  সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ রেড ত্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ এঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন। মোহাম্মদ আবু সায়ীদ শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন এবং সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে এস.এম শওকত হোসেন বলেন, মোহাম্মদ আবু সায়ীদ বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ্যরে প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। ঢাকায় তার ব্যবসা ও বাড়ি থাকা স্বর্তেও তিনি সাতক্ষীরার মানুষদের ভালবেসে সাতক্ষীরায় থেকে গেছেন এবং আওয়ামী লীগের সুখে দুঃখে আমাদের পাশে থেকে রাজনীতি করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সাতক্ষীরাবাসিকে শোকের সাগরে ভাসিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন তিনি। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়।’ এদিকে মোহাম্মদ আবু সায়ীদ এঁর অকাল মৃত্যুতে শহরের পুরাতন সাতক্ষীরা’র নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মোহাম্মদ আবু সায়ীদ এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন।

spot_img

More from this stream

Recomended