চাচার সঙ্গে বাজারে গেল চা খেতে, বাড়ি ফিরলো শিশু সিয়ামের মরদেহ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে ইঞ্জিনভ্যানের ধাক্কায় সিয়াম হোসেন (৩) নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে তালা উপজেলার হাজরাকাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম হোসেন হাজরাহাটি গ্রামের শাহাবুদ্দিন মোড়লের ছেলে।
হাজরাকাটি বাজারের দোকানদার রবিন জানান, চাচার সঙ্গে বাজারে এসেছিল শিশু সিয়াম। খলিলনগরের দিক থেকে আসা একটি দ্রæতগতির ইঞ্জিনভ্যান বাজারের হানেফের চায়ের দোকানের সামনে শিশুটিকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমথ্যে মারা যায় শিশুটি।
নিহতের চাচাতো ভাই শাওন জানান, বড় চাচা সোহরাব মোড়লের সঙ্গে সকাল ৭টার দিকে বাজারে চা খেতে বাজারে যায় সিয়াম। এরপর দূর্ঘটনাটি ঘটে। নসিমনটি আটক করে রাখা হয়েছে। চালকের বাড়ি খলিলনগর ইউনিয়নে। তার পরিচয় এখনো জানা যায়নি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে সকাল ১০টার দিকে দূর্ঘটনায় আহত শিশু সিয়াম মারা গেছে। ইঞ্জিনভ্যানটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। শিশু সিয়ামের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

spot_img

More from this stream

Recomended