সাতক্ষীরা প্রেসক্লাবে আব্দুল মোতালেব মিলনায়তন এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল মোতালেব স্মরণে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুম আব্দুল মোতালেব মিলনায়তন এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৪ জুলাই) বেলা সাড়ে ১২টায় প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাফ্ফার রহমানের সঞ্চালনায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘গুণী ব্যক্তিদের অবদান ভুলে গেলে হবেনা। অবদান ভুলে না গিয়ে তাদেরকে মূল্যায়ণ করতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ভাল মন ও সুন্দর চিন্তা-ভাবনা দিয়ে সহযোগিতা করতে হবে। সকলের ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টায় সাতক্ষীরা প্রেসক্লাবকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু, মরহুম আব্দুল মোতালেব এর কন্যা ছফুরননেসা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুননাহার স্বপ্না, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য মকসুমুল হাকিম, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান উজ¦ল, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, কাজী শহিদুল হক রাজু, শেখ তহিদুর রহমান ডাবলু, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী সুজন প্রমুখ।

spot_img

More from this stream

Recomended