দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১০
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

বিশ্বে মৃত্যু ৩ লাখ ৬৯ হাজার, যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩ হাজারের বেশি

কর্তৃক kobirubel.satnadee মে ৩১, ২০২০
মে ৩১, ২০২০ ০ কমেন্ট 388 ভিউস
বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ৩ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৬০ লাখেরও বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাড়ে ২৫ লাখের বেশি মানুষ।

আজ রোববার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ লাখ ৬০ হাজার ২০৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ৬৯ হাজার ১৫৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২৫ লাখ ৬৪ হাজার ৭৯০ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৭০ হাজার ৩৮৪ জন এবং মারা গেছেন ১ লাখ ৩ হাজার ৭৮১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৪৬১ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৪৪০ জন, মারা গেছেন ২৮ হাজার ৮৩৪ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯২ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৫৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ২১৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৭ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়াতেও। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৫৭৫ জন এবং মারা গেছেন ৪ হাজার ৫৫৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ২২৮ জন, মারা গেছেন ২৭ হাজার ১২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৬৬৪ জন, মারা গেছেন ৩৩ হাজার ৩৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬৩৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭৫২ জন, মারা গেছেন ২৮ হাজার ৭৭৪ জন এবং সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৩৮৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ১৮৯ জন, মারা গেছেন ৮ হাজার ৫৩০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯০৮ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৫০ জন, মারা গেছেন ৭ হাজার ৭৩৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১০৩ জন, মারা গেছেন ৪ হাজার ৫১৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৮৪ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৮২৭ জন, মারা গেছেন ৫ হাজার ১৮৫ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৯৩৬ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১২৮ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৮৬ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৪৪ হাজার ৬০৮ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৬১০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় এক শিশুর শরীরে করোনা সনাক্ত, ১২বাড়ী লকডাউন
পরবর্তী পোস্ট
করোনার অবনতি হলে এবার কঠোর লকডাউন: প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting