দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৪৫
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

প্রাণরক্ষার কৃতজ্ঞতায় ব্রিটিশ প্রধানমন্ত্রী চিকিৎসকের নামেই ছেলের নাম রাখলেন

কর্তৃক kobirubel.satnadee মে ৪, ২০২০
মে ৪, ২০২০ ০ কমেন্ট 394 ভিউস

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর দরোজা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেই নবজাত পুত্রসন্তানের মুখ দেখেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জীবন-মৃত্যুর ওই লড়াইয়ে সার্বক্ষণিক তার পাশে থাকা দুই চিকিৎসকের নামে সদ্যোজাত সন্তানের নাম রাখলেন তিনি।

বরিস জনসন মনে করেন, দুই চিকিৎসকের আন্তরিক সেবা না পেলে সুস্থ হয়ে ফেরা সম্ভব নাও হতে পারতো। প্রাণরক্ষার কৃতজ্ঞতায় তাদের নামের সঙ্গে মিলিয়েই ছেলের নাম রেখেছেন উইলফ্রেড লরি নিকোলাস জনসন।

বরিস জনসনের বান্ধবী ও বাগদত্তা ক্যারি সিমন্ডস এ তথ্য নিশ্চিত করেছেন। শিশুর মা সোশ্যাল নেটওয়ার্কিংসাইট ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, বরিস করোনায় আক্রান্ত হওয়ার পর, যে দুই ডাক্তারের আওতায় হাসপাতালে চিকিত্‍‌‍সাধীন ছিলেন, সন্তানের নামে তাঁদের নাম জুড়ে দিয়েছেন। এ ছাড়া, বরিস ও তাঁর বাগদত্তার দাদার নাম থেকেও খণ্ডাংশ মিলিয়ে ছেলের নাম রেখেছেন।

শনিবার ইনস্টাগ্রামে সন্তান কোলে নিজের ছবি শেয়ার করেন সিমন্ডস। তখনই সদ্যোজাত সন্তানের নামের ব্যাখ্যা দেন। বরিসের মতোই ঘন চুল শিশুর মাথায়। সন্তানের নামের বিবরণ দিয়ে সিমন্ডস বলেন, জনসনের দাদার নাম থেকে এসেছে উইলফ্রেড, আর তাঁর নিজের দাদার নাম থেকে নেওয়া হয়েছে লউরি। আর নিকোলাস রাখা হয়েছে ডাক্তার নিক হাট ও নিক প্রাইসের প্রতি সম্মান প্রদর্শন করে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের প্রসূতি বিভাগের কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন ৩২ বছর বয়সি সিমন্ডস। তিনি বলেন, বরিস জনসন সুস্থ হয়ে ঘরে ফেরার পর পরই আমার কোলে শিশুটি আসে। আমার হৃদয় এখন আনন্দে পরিপূর্ণ।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে টানা কয়েক দিন ছিলেন জনসন। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফেরার কয়েক দিন পর, বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী পুত্র সন্তানের বাবা হন।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতিক্রিয়া ছিল, ব্যাপারটি অন্যরকমও হতে পারত। গত বুধবার ছেলের জন্মের সময় স্ত্রীর পাশেই ছিলেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে করোনা মহামারী মোকাবিলার নেতৃত্ব দিতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ফেরেন প্রধানমন্ত্রী।

ডাউনিং স্ট্রিট সূত্রে খবর, চলতি বছরের শেষে কিছু দিনের জন্য পিতৃত্বকালীন ছুটি নেবেন বরিস জনসন।

পূর্বপশ্চিম

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেশবাসীকে প্রধানমন্ত্রীর আগাম ঈদের শুভেচ্ছা
পরবর্তী পোস্ট
দেশে করোনায় দ্বিতীয় চিকিৎসকের মৃত্যু

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting