দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩৫
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

মুশফিকের ব্যাট কিনতে নিলামে অংশ নেবে তামিম

কর্তৃক kobirubel.satnadee মে ৩, ২০২০
মে ৩, ২০২০ ০ কমেন্ট 480 ভিউস

ক্রীড়া ডেস্ক:  করোনাভাইরাসের প্রকোপে অসহায় মানুষদের সহযোগিতা করতে চান মুশফিকুর রহিম। মহৎ এই উদ্দেশ্য সফল করতে টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটটি নিলামে উঠাতে যাচ্ছেন তিনি। ইতিহাস গড়া এই ব্যাটটি নিলাম থেকে কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তারই সতীর্থ তামিম ইকবাল।

শনিবার সাড়ে ১০টার পর বাংলাদেশের অভিজ্ঞ দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম লাইভে আড্ডা দিয়েছেন ইন্সটাগ্রামে। সেখানেই ওঠে আসে এমন প্রসঙ্গ।
শুরুতেই করোনাভাইরাস নিয়ে তামিমের কার্যক্রমের প্রশংসা করেন মুশফিক। মাশরাফির কথা তুলে তিনি তামিমকে বলেছেন, ‘তোকে (তামিম) স্যালুট। তুই সম্প্রতি যেভাবে মানুষের পাশে এগিয়ে এসেছিস। মাশরাফি ভাই সম্প্রতি একটা মন্তব্য করেছে, অনেক মানুষকেই আল্লাহ তৌফিক দেয়, কিন্তু মন বা কলিজা দেয় না। তোর মতো বড় কলিজাওয়ালা মানুষ কমই আছে। তুই আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবি। আমি সেই দিক থেকে চেষ্টা করছি, কীভাবে কি করা যায়।’

মুশফিকের প্রশংসা শেষ হতে না হতে পাল্টা তাকেই প্রশংসা বৃষ্টিতে ভাসান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘আমি জানি ওই ব্যাটটা তোর কত প্রিয়। এটা কেবল তোর জন্য নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটা একটা আইকনিক ব্যাট হয়ে থাকবে। কারণ বাংলাদেশের হয়ে প্রথম ডাবল করা কোনও ব্যাটসম্যানের ব্যাট। প্রথম বলে সব সময় মুশফিকুর রহিমই থাকবে, আর ওই ব্যাটটাই থাকবে। কীভাবে নিলাম করছিস, কখন হবে সেটা যদি জানাতি, আমি চেষ্টা করতাম।’

নিলামে মুশফিক সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এই সপ্তাহের মধ্যে নিলামের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান, ‘আমার কাছে এটা একটি স্পেশাল ব্যাট। খুব শিগগিরই অনলাইনে নিলামে তোলা হবে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে। কাজ গুছিয়ে আনা হচ্ছে। আমি অনুরোধ করবো, আমার জন্য নয়, অসহায় মানুষদের সহায়তার জন্য যত বেশি সম্ভব মূল্যে যেন সামর্থ্যবানরা ব্যাটটি কিনে নেয়। তাহলে মানুষের উপকার বেশি হবে। এটা আমার ব্যাট ভেবে কেনার দরকার নেই। যেই কিনবে টাকাটা গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যবহার করা হবে।’

মুশফিকের কথা শেষ হতেই তামিম নিজের ইচ্ছের কথা বলা শুরু করেন এভাবে, ‘ইনশাল্লাহ আমারও নজর থাকবে নিলামের দিকে। আমিও আশা করি তোর ব্যাটটা কিনে নিতে পারবো।’ তামিমকে থামিয়ে দিয়ে মুশফিক এরপর বললেন, ‘দোস্ত তুই কিনে নে না আমার ব্যাটটা।’ হাসিমুখে তামিম জানালেন নিজের চাওয়ার কথা, ‘সত্যি কথা আমি তোর ব্যাটটা কিনতে চাই। আমার সামর্থ্যের মধ্যে যদি থাকে, অবশ্যই তোর ব্যাটটা আমি কিনে নেবো। দেখা যাক। ’  সূত্র: বাংলাট্রিবিউন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনায় প্রাণগেল আরওদু’জনের, নতুন শনাক্ত৬২৫ জন
পরবর্তী পোস্ট
ঝুঁকিতে সাতক্ষীরার তিন হাজার গ্রাম্য ডাক্তার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting