দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৮
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

আরও ভয়ঙ্কর মহামারি আসতে পারে: শীর্ষ বিজ্ঞানীদের হুঁশিয়ারি

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৮, ২০২০
এপ্রিল ২৮, ২০২০ ০ কমেন্ট 415 ভিউস

করোনাভাইরাসের মহামারির মূল কারণ অনবরত প্রকৃতি বিনাশ দ্রুত বন্ধ না হলে আরও প্রাণঘাতী ও ধ্বংসাত্মক মহামারি হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বের এক দল শীর্ষ বিজ্ঞানী। তারা বলছেন, ‘সাম্প্রতিক মহামারি মানুষের কর্মকাণ্ডের প্রত্যক্ষ পরিণতি, বিশেষ করে বিশ্বের আর্থিক ও অর্থনৈতিক ব্যবস্থা যা যেকোনও মূল্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে চায়।’ সোমবার প্রকাশিত এক প্রবন্ধে বিজ্ঞানীরা বলেছেন, এই সংকট থেকে উত্তরণের ছোট একটি সুযোগ আছে আর তা হলো প্রকৃতি বিনাশ বন্ধ করা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

এখন পর্যন্ত বিশ্বে জুড়ে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সবচেয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হয় ২০১৯ সালে ইন্টারগভর্নমেন্টাল সাইন্স-পলিসি প্লাটফর্ম অন বায়োডারভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস (আইপিবিইএস)-এ। এর নেতৃত্ব দেন প্রফেসর জোসেফ সেটেলি, সান্দ্রা ডায়াজ এবং এডুয়ার্ডো ব্রোনদিজিও। এই বিজ্ঞানীরা সোমবার ড. পিটার দাসজাকের সঙ্গে মিলে একটি নিবন্ধ প্রকাশ করেছেন। আইপিবিইএস-এর পরবর্তী মূল্যায়ন প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন ড. পিটার দাসজাক।

সোমবার প্রকাশিত নিবন্ধে বিজ্ঞানীরা বলেছেন, ‘অনবরত বন বিনাশ, অনিয়ন্ত্রিত কৃষি ও খামার সম্প্রসারণ, খনি ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বণ্য প্রজাতির বিনাশ রোগ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে নিখুঁত গতি তৈরি করেছে।’ এসব কর্মকাণ্ড মানুষকে আরও বেশি প্রাণীর সংস্পর্শে এনেছে আর এর কারণেই মহামারির সুযোগ তৈরি হয়েছে। তারা বলছেন প্রাণীর সংস্পর্শ থেকেই মানুষের ৭০ শতাংশের বেশি রোগ সৃষ্টি হয়। নগরায়ণ এবং বিমান ভ্রমণ বাড়ায় এসব রোগ আরও বেশি ছড়িয়ে পড়ছে বলেও সতর্ক করেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন, ‘আজকের দিনে আমাদের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে যদি আমরা চূড়ান্ত রকমের সতর্ক না হই, তাহলে ভবিষ্যতের মহামারি আরও ঘনঘন হতে পারে, আরও দ্রুত ছড়াতে পারে, আরও মারাত্মক অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে এবং আরও বেশি মানুষের প্রাণহানি ঘটাতে পারে।’ বিভিন্ন দেশের সরকার ঘোষিত কোটি কোটি ডলারের সংস্কার প্যাকেজের অর্থ পরিবেশ সুরক্ষায় ব্যয় করার আহ্বান জানান বিজ্ঞানীরা।

সুত্র: বাংলা ট্রিবিউন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিশ্বের ‘দীর্ঘ মানব’ কক্সবাজারের জিন্নাত আলী আর নেই
পরবর্তী পোস্ট
করোনা মহামারি শেষ হওয়ার অনেক বাকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting