দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিকসারাদেশ

বিশ্বের ‘দীর্ঘ মানব’ কক্সবাজারের জিন্নাত আলী আর নেই

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৮, ২০২০
এপ্রিল ২৮, ২০২০ ০ কমেন্ট 634 ভিউস

অনলাইন ডেস্ক:  বিশ্বের দীর্ঘ মানব বাংলাদেশের জিন্নাত আলী আর নেই। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর  রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জিন্নাতের বড় ভাই ইলিয়াস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‌শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নাত আলী। এ কারণে তিনি অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেড়ে ওঠেছেন। সম্প্রতি মস্তিষ্কে টিউমার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা গেছেন।

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের জিন্নাত আলীর দৈর্ঘ্য হচ্ছে ৮ ফুট ৫ ইঞ্চি। তাঁর জন্ম ১৯৯২ সালের পহেলা জানুয়ারি। জিন্নাতের বাবার নাম আমির হামজা এবং মায়ের নাম শাহপুরি বেগম।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে জিন্নাত আলীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগে আনা হয়। ওই সময় তাঁর অবস্থা গুরুতর ছিল। তাঁকে হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। উনার মস্তিষ্কে বড় একটি টিউমার ছিল।

এর আগে ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন জিন্নাত আলী। ওই সময় প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাঁকে পাঁচ লাখ টাকা প্রদান করেন এবং তার বসবাস উপযোগি বাড়ি নির্মাণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর সহায়তায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাও নেন। প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারের জেলা প্রশাসক তাঁকে একটি মুদি দোকানও করে দেন।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস মতে বিশ্বের দীর্ঘতম মানব হচ্ছেন তুরস্কের সুলতান কোসেন। সুলতানের দৈর্ঘ্য হচ্ছে ৮ ফুট ২.৮২ ইঞ্চি (৮ ফুট ৩ ইঞ্চি প্রায়)। তাঁর জন্ম ১০ ডিসেম্বর ১৯৮২। ২০১১ খ্রিঃ থেকে সুলতান গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস দখল করে রয়েছেন। মস্তিষ্কের পিটুইট্যারি গ্ল্যান্ডে ‘পিটুইট্যারি গিগেনটিসম’ নামের এক ধরনের রোগে আক্রান্ত মাত্র ১১ বছর বয়স থেকে তিনি অস্বাভাবিকভাবে লম্বা হতে থাকেন।

অপরদিকে, জিন্নাত আলীর দৈর্ঘ্য হচ্ছে ৮ ফুট ৫ ইঞ্চি। (সূত্র: কালের কন্ঠ)

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এক মৃত্যুতেই বেরিয়ে এলো রাজশাহীতে করোনা প্রস্তুতির গলদ
পরবর্তী পোস্ট
আরও ভয়ঙ্কর মহামারি আসতে পারে: শীর্ষ বিজ্ঞানীদের হুঁশিয়ারি

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting