দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪৫
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাহিত্য

তোমাকে কুরে কুরে খাচ্ছে

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১২, ২০২০
এপ্রিল ১২, ২০২০ ০ কমেন্ট 482 ভিউস

ঐতিহ্যের আলমিরা খুলে খুঁজে দেখি
তোমাকে কুরে কুরে খাচ্ছে গোবরে পোকা
কুৎসিত কিম্ভুতাকার রক্তলোলুপ আপতশান্ত
তৈলাক্ত খোলসে ঢাকা পড়ে আছে অসভ্যতার উন্মাদনা। নগ্ন নৃশসংতা কেড়ে নিচ্ছে উচ্ছসিত জীবনের প্রত্যয়। নিষ্ঠুর মিথ্যাচার উগড়ে দিচ্ছে প্রাচীন বিভীষিকা।স্পেনসারের ড্রাগন ঘুরে বেড়াচ্ছে ঘোর অমানিশা।

নিষ্পাপ শিশুর রক্ত নিয়ে হোলি খেলে উন্মাদ প্রতারক। আধাঁরে বেড়ে ওঠে অন্ধকারের জীব ধূর্ত হন্তারক। ওরা গুড়িয়ে দিতে চায় আমাদের রক্তের অর্জন
তিলে তিলে গড়ে ওঠা মননের ধ্রুপদী নির্মান।

ওরা এমনই অন্ধকার সুতীক্ষ্ন চোখের সতর্ক
চাহনিও খুঁজে পায় না এই ভয়ংকর দুর্গন্ধ ছড়ানো ঘাতক।

দু কদম হাঁটলে ঠোস ওঠে যাদের পায়ের পাতায়
পাগলা ঘোড়ার মতোন তারা আজ দৌড়াচ্ছে দিকচিহ্নহীন
তারা আনন্দ বোঝে না কালো কফিনে সভ্যতা ঢেকে রাখে
তারা মেঘের বুক থেকে কেড়ে নেয় তৃষাভুক
বিন্দু বিন্দু জল।

এখনো অবলীলায় বিষবৃক্ষের চাষ হয়
আমাদের সোনার মাটিতে। শ্রাবনেও শুকিয়ে যায় বৃক্ষমুল।

ডানে বায়ে যেদিকে তাকাই সেদিকেই
বিষবৃক্ষের কন্টাকাকীর্ণ ঘন ঝাউ বন।
ভেঙে ভেঙে অমাবস্যার আধাঁর দু-একজন
বাতিওয়লা
ছুটে বেড়াচ্ছে হাতে নিয়ে ব-দ্বীপের মানচিত্র।

কোথাও নেই সুর ও ছন্দ নেই পাখিদের রিদমিক কোলাহল
শরত শিশিরে সবুজ ঘাসের বুকে শালিক
খোঁজে না দানা
কোনো শিশু আজ শিউলি তলায় শুভ্রতা
স্পর্শ করেনি
কেড়ে নিচ্ছে শিশুর হাত থেকে দুগ্ধ সরোবর
মুনাফার কীট
নাচেনি ঝুম ঝুম কোনো যুবক যুবতী শারদ
স্নিগ্ধতায়।

যারা শারদ সকালে শিউলি তলায় ফুল কুড়াতে আসেনা
তারা কী পাখি ভালোবাসে? শিশুদের হাতে
শাপলা তুলে দেয়?
তারা কী বাংলাদেশ দেখে? তাদের কন্ঠে কী
ধ্বনিত হয়?
” ওমা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি…..

তোমাকে কুরে কুরে খাচ্ছে গোবরে পোকা
যাদের প্রয়োজন ছিল ভালোবাসার
তারা আজ পথহারা ডানাভাঙা বিহঙ্গ
কিশোর কিশোরীরা চোখ-কান পেছন দিকে
ফিরিয়ে
উদাসীন হাঁটে যে পথে পাতা আছে প্রতারণার ফাঁদ।

উঠে দাঁড়ানোর চেষ্টাগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে
হেঁটে যাচ্ছে অ্যাকিলিসের অভিশপ্ত পা।

আমরা কি ক্রমশ বিকৃতিতে নিমজ্জিত
হচ্ছি আপদমস্তক ?

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরাতে আরো খাদ্য সহায়তা বরাদ্দের আশ্বাস
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা জুড়ে নারায়নগঞ্জ আতঙ্ক!

রিলেটেড পোস্ট

মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার ক্লাব: বিশ্বমানের প্রতিষ্ঠানের পথে আমাদের অঙ্গীকার একটি...

জুন ২৭, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

একটি ফুলের তোড়া

মে ১৭, ২০২৬

তোমার মতো তুমি

জুন ১৯, ২০২৫

শীত আসে: বিপুল চন্দ্র রায়

নভেম্বর ২৫, ২০২৪

জেলা প্রশাসকের সাথে জেলা সাহিত্য পরিষদের মতবিনিময়

অক্টোবর ৩, ২০২৪

ইতিহাসের মহানায়ক

আগস্ট ১৩, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting