দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:৩৮
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ফিংড়ি ইউনিয়নে ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের সমাপনী সভা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২০
মার্চ ১১, ২০২০ ০ কমেন্ট 383 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি : শিশুদের সুরক্ষা, শিক্ষা ও খেলাধুলার অধিকার নিশ্চিতকরণে অনিরাপদ স্থানান্তর প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গুড কস ক্যাম্পেইন (জিসিসি) প্রকল্প। প্রকল্পের মেয়াদ ৩১ মার্চ ২০২০ তারিখে আনুষ্ঠানিক ভাবে শেষ হবে।

জিসিসি প্রকল্পের সমাপনী সভা উপলক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, ফিংড়ি ইউনিয়নের সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি ইউপি সদস্যা মোছা. আছিয়া খাতুন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিসের ডেপুটি ম্যানেজার ও অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও হাসনা হেনা শিশু কেন্দ্রের সভাপতি এ্যাড. স্যামুয়েল ফেরদৌস পলাশ, ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. লুতফর রহমান, ব্রেকিং দ্য সাইলেন্স’র উপ-পরিচালক মো. তারিকুজ্জামান, ইউপি সদস্য মহাদেব চন্দ্র ঘোষ, শেখ জাকিরুল হক, মো. আব্দুর রকিব ঢালী, মো.আফসার উদ্দীন, রেবেকা খাতুন প্রমুখ।

আলোচনা সভায় বর্তমান সময়ের আলোচিত করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টিতে হাত ধৌঁয়া, লিফলেট বিতরণ, খেলাধুলার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য শিশু সুরক্ষা, শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে অনিরাপদ স্থানান্তর প্রতিরোধে প্রকল্পটি ২০১৭ সাল থেকে সদরের কুশখালী, ঝাউডাঙ্গা, বৈকারী, ফিংড়ি ও ভোমরা ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মেয়াদ শেষে এটিকে চলমান রাখতে এসব কর্মএলাকার স্থানীয় জনপ্রতিনিধি, শিশু সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ, সিএমসি সদস্যবৃন্দের মাধ্যমে স্বেচ্ছায় আগ্রহী স্থানীয় দাতাদের সমন্বয়ে চলমান রাখতে কার্যকরি ভূমিকা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। স্থানীয় দাতা সদস্যদের সহযোগিতায় এটি ২০২১ সাল পর্যন্ত অব্যাহত রাখতে প্রতিটি ইউনিয়নে সিএমসি, ইউনিয়ন পরিষদ ও ব্রেকিং দ্য সাইলেন্স’র সাথে ত্রৈপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর ও উপকরণ হস্তান্তর হওয়ায় বর্তমানে এটি কমিউনিটির উদ্যোগে পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রতিনিধি মো. আব্দুল আলীম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন
পরবর্তী পোস্ট
দেবহাটায় আনন্দ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting