দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:০৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

৬ সিনেমা মুক্তির মিছিলে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২, ২০২০
মার্চ ২, ২০২০ ০ কমেন্ট 307 ভিউস

অনলাইন ডেস্ক : বছর শুরুর পর এখন পর্যন্ত বিচ্ছিন্নভাবে কয়েকটি সিনেমা মুক্তি পেলেও মার্চে একসঙ্গে অনেকগুলো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এখন পর্যন্ত ৮টি সিনেমা মুক্তির কথা থাকলেও ৬টি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। এরমধ্যে রয়েছে শাকিব খানের সিনেমাও। বছরের দ্বিতীয় সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার। গত মাসে ‘বীর’ মুক্তির পর এই মাসে মুক্তি পাচ্ছে ‘শাহেনশাহ’ সিনেমাটি। গতবছরের আলোচিত সিনেমা ‘শাহেনশাহ’র মুক্তি নিয়ে বেশ নাটকীয়তা চলে। শেষ পর্যন্ত গতবছরের মুক্তি তালিকায় জায়গা করতে পারেনি ‘শাহেনশাহ’। এই বছর ঈদে মুক্তির কথা জানা গেলেও এই মাসেই মুক্তি পাবে শাহেনশাহ। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি বেঁধে দেখা যাবে নূসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাতকে। ৬ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

একইদিনে মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা ‘হলুদ বনি’। ইমপ্রেস টেলিফিল্ম ও ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সুকান্ত গঙ্গোপাধ্যায়ের হলুদ বনি উপন্যাস অবলম্বনে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের নির্মাতা তাহের শিপন ও কলকাতার মুকুল রায় চৌধুরী। গতবছর মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এই সিনেমাটির মুক্তিও পিছিয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে নুসরাত ইমরোজ তিশা, কলকাতা থেকে পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম প্রমুখ।

১৩ মার্চ মুক্তির তালিকায় রয়েছে দুটি সিনেমা। এরমধ্যে রয়েছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হিসেবে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। একইদিনে মুক্তি পেতে যাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাস বাতাস’। এই সিনেমা দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারজানা শার্লিন। ২০ মার্চ মুক্তি পাবে সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’ সিনেমাটি। সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন ম ম রুবেল। ‘বান্ধব’-এর সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান। অভিনয় করেছেন সুমিত, মৌ খান, গাজী রাকায়েত, রেবেকা, জয় রাজ প্রমুখ।

মাসের শেষ সপ্তাহে ২৭ মার্চ মুক্তির তালিকায় আছে ইদ্রিস হায়দার পলিচালিত ‘নীল ফড়িং’ ও কামার আহমাদ সাইমনের ‘নীল মুকুট। এরমধ্যে মুক্তির নিশ্চয়তা রয়েছে ‘নীল মুকুট’ ছবিটি।

সিনেমার মুক্তির সংখ্যা যেখানে কমছে সেখানে এক মাসে এতগুলো সিনেমা মুক্তি ইন্ডাস্ট্রির জন্য সম্ভাবনার খবর। তবে এই ধারাবাহিকতা ঠিক রাখাটাও জরুরি। কারণ বছরে নির্দিষ্ট কয়েক মাস হলে সিনেমার ভিড় থাকলেও বেশিরভাগ সময় হল ফাঁকা সময় পাড় করতে হয় ইন্ডাস্ট্রিকে। তাই এই মুক্তির ধারা নিয়মিত থাকা ইন্ডাস্ট্রির জন্য সুখবর বয়ে আনতে পারে।

সূত্র-ইত্তেফাক

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এই দিনে উড়েছিল মানচিত্র খচিত বাংলাদেশের পতাকা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস-২০২০ পালিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting