দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩১
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে চেয়ারম্যান ও এক প্রভাবশালীর নেতৃত্বে কলেজ ছাত্রীকে মারপিট অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২০
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ০ কমেন্ট 349 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনিতে ইউপি চেয়ারম্যান ও একজন প্রভাবশালীর নেতৃত্বে এক কলেজ ছাত্রীকে বেদম মারপিটের অভিযোগ উঠেছে। এতে তার দুই চোখের মারাত্মক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কাটাখালি গ্রামের মোঃ ওয়াদুদ আলীর মেয়ে নুসরাত জাহান ওরফে সুজানা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ব্যবস্থাপনা বিভাগে প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। গত ২২ ফেব্রুয়ারী দুপুর ১২টার দিকে কাটাখালি গ্রামের বাবুর দোকানের সামনে একই গ্রামের মৃত সরোয়ার সানার ছেলে গাওসুল হক সানা (৭০) ও তার সহযোগি নাসির উদ্দীনের ছেলে আতাউর রহমান, কুল্যা ইউপি চেয়ারম্যান মোঃ আবুল বাসের ওরেফ হারুন চৌধুরী এবং স্ত্রী আয়েশা খাতুন আমাকে বেদম মারপিট করে। এসময় আমার দুই চোখে এলোপাতাড়ি আঘাত করায় চোখে কালশিটে পড়ে যায়। চোখে মারাত্মক আগাত পাওয়ায় এই মুহূর্তে আমি চোখে আরো কম দেখছি।
তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি কুল্যা ইউপি চেয়ারম্যান হারুন চৌধুরী আমার বিরুদ্ধে একটি অভিযোগ রটান যে, তার বন্ধু জনৈক শামিমের ফেসবুক আইডিতে আমার ফেসবুক আইডি থেকে নাকি অশ্লীল কথাবার্তা লেখা হয়েছে। প্রকৃতপক্ষে আমার ফেসবুক আইডি থেকে শামিম নামের কারও সাথে আমি কোনো তথ্য আদান-প্রদান করিনি। আসল ঘটনা হচ্ছে স্থানীয় এলাকায় একটি মাদরাসা প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আমার মরহুম নানা আলহাজ হাবিবুর রহমান সানার পরিবারের সাথে গাওসুল হক সানার বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে কুল্যা ইউপি চেয়ারম্যান, আতাউর রহমান ও গাউসুল সানা ষড়যন্ত্র করে আমার পরিবারের নিরাপত্তা বিঘ্নিত করছেন।
নুসরাত জাহান ওরফে সুজানা আরো বলেন, আমার মা একজন দৃষ্টিপ্রতিবন্ধী, তার একটি কিডনি নেই। আমার বাবাও বৃদ্ধ মানুষ। আমাদের পরিবারটি মারাত্মক অসহায়। উক্ত প্রভাবশালীদের হুমকিতে বর্তমানে আমারা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের এলাকা ছাড়া করতে গাওসুল হক সানাসহ আবদুল ওয়াহেদ গংরা নানারকম ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে ঘটনার দিন তারা আমাকে বিনা দোষে মারপিট করেছে। এ ঘটনায় সামাজিকভাবে আমার সম্মানহানি ঘটেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
তিনি এঘটনার ন্যায় বিচার দাবি করে উল্লেখিত ব্যক্তিদের হাত থেকে নিজে ও অসহায় পরিবারের সদস্যদেরকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনায় জড়িত দোষীদের শাস্তি প্রদানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় মা সমাবেশ ও তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
আশাশুনিতে প্রধান শিক্ষকের নির্মমতার শিকার ছাত্র-ছাত্রীরা

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...

অক্টোবর ৪, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting