দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫১
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা সিটি কলেজের নব-নির্মিত ‘রবি ভবন’ উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৯, ২০২০
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ০ কমেন্ট 351 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি কলেজের নব-নির্মিত ‘রবি ভবন’ এর উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ’র সভাপতিত্বে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত ‘রবি ভবন’ উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সারা দেশ ব্যাপি মুজিববর্ষ উদ্যাপন হবে। আমাদের সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করবো। জননেত্রী শেখ হাসিনা শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে বিশাল বিশাল ভবন সহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা সিটি কলেজে আজ দৃষ্টি নন্দন হয়ে ভবনগুলি আলো ছড়াচ্ছে। সাতক্ষীরা সরকারি কলেজকে বিশ^বিদ্যালয় ও সিটি কলেজকে জাতীয় করণের জন্য মহান জাতীয় সংসদে দাবী তুলে ধরেছি। আমি আশা করি ইনশাল্লাহ হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক কৃষ্ণপদ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক মো. ইউনুছ আলী, ড. মো. আব্দুল আজিজ, মনিরুজ্জামান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা পরিষদের সদস্য মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, সাতক্ষীরা সিটি কলেজ পরিচালনা কমিটির সদস্য ওবায়দুর রহমান লাল্টু, মাস্টার মফিজুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম বাপ্পী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র সহকারি উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান প্রমুখ।
তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দৃষ্টিনন্দন চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক (আইসিটি) ভবন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ২৮ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হয়েছে। এসময় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সিটি কলেজের প্রধান অফিস সহকারি আব্দুল ওহাব আজাদ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরে ২১ ও ২২ ফেব্রুয়ারী অনুষ্ঠান
পরবর্তী পোস্ট
তালায় সড়ক দূর্ঘটনা রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting