সাতক্ষীরায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

দ্যুতিদীপন বিশ্বাস  : সাতক্ষীরায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাইনটিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । পুরাতন সাতক্ষীরার সেঞ্চুরি  কমিউনিটি সেন্টারে বুধবার(৫ ফেব্রুয়ারি)   দুপুর ১২ টায়  সাইনটিফিক সেমিনারটি অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গ্রাম  ডাক্তার  মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ইবনে সিনা ফার্মাসিটিক্যালস এর আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির জেলা,  উপজেলা, ইউনিয়ন পর্যায়ের  নেতৃবৃন্দ ও ইবনে সিনা ফার্মাসিটিক্যালস এর কর্মর্কতাবৃন্দ উপস্থিতিতে ও গ্রাম্য ডাক্তার দের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় ।
এব্যাপারে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির জেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার মাহবুবুর রহমান বলেন, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল কতৃক আয়োজিত সেমিনারে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের প্রায় ৫১ জন ডাক্তার উপস্থিত ছিলো।  উক্ত সেমিনারে অংশগ্রহণ কারীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
spot_img

More from this stream

Recomended