তালা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কমিটি গঠন

তালা প্রতিনিধি: তালায় শুক্রবার(৩১জানুয়ারী) সাংবাদিক মামুন রেজাকে আহবায়ক করে তালা থানা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তালা সদর প্রেসক্লাব সংলগ্ন জেলা পরিষদ মার্কেটে সন্ধায় সাংবাদিক মামুন রেজাকে আহবায়ক, শেখ মামুনুর রশিদ ও আল আমিন খাঁনকে যুগ্ন আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হলো।

উল্লেখ্য যে, সাতক্ষীরা জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি গাজী মোঃ উজ্জল হোসেন, সাধারন সম্পাদক শেখ রাজিব হোসেন এর স্বাক্ষরিত গত আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা এবং ৩ মাসের জন্য আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটি অনুমোদন অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি গাজী মোঃ উজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় শ্রমীকলীগের সভাপতি ও তালা সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন, সাংবাদিক মোঃ ইমন ইসলাম প্রমুখ।

spot_img

More from this stream

Recomended