আশাশুনিতে পুলিশি অভিযানে আটক ৬

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। বুধবার উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর মোল্যা বাড়ি জামে মসজিদ হতে তাদেরকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানাগেছে, ভোলানাথপুর গ্রামের মোল্যা বাড়ী জামে মসজিদে স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আগত অন্যান্য নেতা-কর্মীরা বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবদুস সালামের নেতৃত্বে পুলিশ বৈঠকে অভিযান পরিচালনা করে।

এসময় ঘটনাস্থল থেকে ৪টি মোটর সাইকেল ও ২টি বাইসাইকেল এবং কাকবাসিয়া গ্রামের মৃত আঃ জব্বার গাজীর ছেলে ইউসুফ গাজী (৪২), আনুলিয়া গ্রামের মৃত সোহেল উদ্দীনের ছেলে জহির উদ্দিন (৬৭), ভোলানাথপুর গ্রামের মৃত জালাল উদ্দিন মোল্যার ছেলে বোরহান (৩৭), রহমত আলীর ছেলে রকিব (৩৭), নাংলা গ্রামের কাবিল উদ্দিনের ছেলে কারুমুজ্জামান (৩০), দক্ষিণ একসরা গ্রামের মৃত তোফাজ্জল গাজীর ছেলে শাহজাহান গাজী (৪০) কে আটক করা হয়।

এ ঘটনায় এসআই মামুন বাদী হয়ে গ্রেফতারকৃত ৬জন এবং পলাতক ১১ জনসহ অজ্ঞাত ৩০/৪০ জনের নামে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টের ১৫(৩)/২৫ ডি ধারায় ৩১(১)২০ নং মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।

spot_img

More from this stream

Recomended