দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪৫
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

শ্যামল সৎ পুলিশ অফিসার শুনে গর্বে বুক ভরে যায় মায়ের

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৭, ২০২০
জানুয়ারি ৭, ২০২০ ০ কমেন্ট 533 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ব্যতিক্রমী সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ টানা চতুর্থবার আইজিপি সেবা ব্যাজ পাওয়ার পর এবার সর্ব্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী। গত রোববার বেলা সাড়ে ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০২০ অনুষ্ঠানে তাকে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে বাংলাদেশ পুলিশের ১১৮ জন সদস্যের হাতে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) তুলে দেয়া হয়। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কনস্টেবল থেকে অতিরিক্ত মহাপরিদর্শক পদের কর্মকর্তারা। এরমধ্যে বিপিএম সাহসিকতা পদক পেয়েছেন ১৪ জন, সেবায় অবদানের জন্য বিপিএম পদক ২৮ জন, সাহসিকতার স্বারক হিসেবে পিপিএম পদক ২০ জন ও পিপিএম সেবা পদক পেয়েছেন ৫৬ জন।
সর্ব্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) শ্যামল কুমার মুখার্জী সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের স্বর্গীয় দিলীপ কুমার মুখার্জী ও পদ্মরানী মুখার্জীর ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অর্থ) হিসেবে কর্মরত।
শ্যামল কুমার মুখার্জী ২০১৫ সালের ১৫ জানুয়ারি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকা জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে মনোনীত হন। একই বছরে নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করে গুরুদাসপুরে সাম্প্রদায়িক দাঙ্গা রুখে দেয়ায় ২০১৫ সালে প্রথমবার আইজিপি ব্যাজ পান তিনি। এরপর ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৬, ২০১৭, ২০১৮ সালে টানা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বারের মত আইজিপি ব্যাজ পান পুলিশের এই কর্মকর্তা। এছাড়া ডিএমপিতে কর্মরত থাকাকালীন সময়ে কয়েক দফায় বিশেষ পুরস্কার পেয়েছেন তিনি।
শ্যামল কুমার মুখার্জীর তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও তালা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। মেধাবী ছাত্র ছিলেন তিনি। তালায় লেখাপড়া করাকালীন সময়ে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত হন। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করা এই পুলিশ কর্মকর্তা জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
শ্যামল মুখার্জীর মা পদ্ম রানী মুখার্জী জানান, ছেলের ভালো কাজ ও পদক পাওয়ার জন্য আমি গর্বিত। আমি খুব সুখী মানুষ। শ্যামল একজন সৎ পুলিশ অফিসার সকলেই যখন এটা বলে তখন গর্বে আমার বুকটা ভরে যায়। আমি সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী জানান, ভালো কাজের ¯ী^কৃতি কাজের প্রতি উৎসাহ ও উদ্বীপনা আরো বাড়িয়ে দেয়। তিনি এ সময় তার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করে দেশ ও মানুষের সেবা করতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে নানাবিধ সমস্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ আইজিপি পদকে ভূষিত

রিলেটেড পোস্ট

এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting