দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:২২
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন
প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে কমছে তামাক চাষ : বাড়ছে কৃষি উদ্যোক্তা

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৪, ২০২০
জানুয়ারি ৪, ২০২০ ০ কমেন্ট 425 ভিউস
এস. এম. সরোয়ার পারভেজ : ১৭৮ বর্গমাইল আয়তনের মধ্যবিত্ত জনপদে বসবাস প্রায় ১০ লাখ লোকের। নদী মাতৃক উপজেলায় চর-ডাঙ্গা মিলে নদী আর কৃষির সাথে জীবিকা জাড়িয়ে অর্ধেকেরও বেশি মানুষ। নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বেশ কয়েকটি প্রতিষ্ঠান-কারখানা সহ কুষ্টিয়ার এই দৌলতপুর উপজেলায় আছে বায়েজিদ অটো রাইস মিল, রকেট ম্যাচ,টু স্টার ম্যাচ সহ ছোট-বড় বেশ কয়েকটি শিল্পকারখানা। আছে বৃটিশ আমেরিকান টোব্যাকোর তামাক ক্রয়ের অফিসও,কেননা সারাদেশের যে ৮০% তামাক বৃহত্তর কুষ্টিয়ার ফসলের ক্ষেতগুলোতে চাষ হয় তার অন্যতম অংশ চাষ হয় সীমান্তের এই উপজেলা দৌলতপুরে। আয়তন পার্শ্ববর্তী জেলা মেহেরপুরের তুলনাতেও বড় হওয়ায়, দৌলতপুর উপজেলা ভূ-অর্থনৈতিক দিক থেকে বৈচিত্র্যময়। তামাক চাষের লাভ-ক্ষতি নিয়ে সরকার ও বিভিন্ন সংস্থার সামাজিক ও আইনি কার্যক্রম অব্যাহত থাকলেও এ অঞ্চলের কৃষকেরা পিছিয়ে আছে তামাক মুক্ত হতে।
কুষ্টিয়ার এই উপজেলা দৌলতপুরে ২০১৪-১৫ অর্থবছরে মোট তামাক উৎপাদিত হয়েছে ৯ হাজার ৩শ’ হেক্টর  জমিতে। পরের বছর নেমে আসে ৫ হাজার ৯শ’ ৫০ হেক্টরে। গতবছর দৌলতপুরে সাড়ে চার হাজার হেক্টরের  মতো হলেও এবছর কৃষকেরা কম চাষ করছেন ৬শ’ হেক্টর কম জমিতে। কারন বিকল্প হিসাবে কৃষকেরা সাহস করেছেন তরমুজ,সূর্যমুখী, অসময়ের বিশেষ তরমুজ এবং ফলজ চাষ করতে তামাকের বিকল্প হিসাবে। প্রায় পৌনে দুই শ’ বিঘা তামাকের জমিতে বিকল্প ফসল হিসাবে কৃষি উদ্যোক্তারা  এবছর বিকল্প এসব চাষ শুরু করেছেন উপজেলা কৃষি অফিসের যোগানো সাহস, উৎসাহ আর সহযোগিতায়। কৃষকেরা পাচ্ছেন সার এবং উন্নত,কৃষি উপযোগী বীজ সহযোগিতা।
উপজেলার আদাবাড়িয়া, হোগলবাড়িয়া,পিয়ারপুর,আড়িয়া, ফিলিপনগর, মরিচা ইউনিয়নের বিভিন্ন ফসলী জমিতে হারের পাশাপাশি দৌলতপুরের বিভিন্ন ফসলের মাঠে তামাক চাষ চলতি মৌসুম শীতের এক নিয়মিত অনুষঙ্গ। এবছর প্রায় ৭০ বিঘা জমিতে তামাকের বিকল্প তরমুজ চাষ হয়েছে এবছর। এই মৌসুমেই এর পরিমাণ আরও বাড়তে পারে বলে জানা গেছে। মথুরাপুর,দৌলতপুর, ফিলিপনগর, আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ফসল ক্ষেতে প্রায় ৪০ বিঘা সূর্যমুখী চাষ হয়েছে এবছর। যদিও একসময় এ অঞ্চলে সূর্যমুখী চাষ ছিলো ব্যাপক ভাবে। ভালো বীজ সঙ্কটে চাষ বন্ধ হয়ে আসে প্রায়। তামাকের চাষ মৌসুমে বিকল্প হিসাবে জমিকে দুই ফসলে ব্যবহার করার সুযোগ হিসাবে প্রথমে আলু,তারপর তরমুজ ও শশা চাষে নেয়া কৃষি অফিসের উদ্যোগে এবছর সাড়া দিয়েছে ৫০ বিঘার চাষি।
বৃহত্তর কুষ্টিয়া যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় থাকা ৩১ উপজেলার দৌলতপুর একটি, একথা জানিয়ে উপজেলা কৃষি অফিসার কামরুজ্জামান বলেন– আমি বছর দেড়েক কাজ করছি এই উপজেলায়, তামাকের বিকল্প হিসাবে অন্য ফসল চাষ এবং সেই চাষ থেকে অন্তত দ্বিগুণ আয় করার বিষয়ে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি, পরিকল্পনা মাফিক  কাজ করলে ৫-৬ বছরে এই উপজেলায় তামাক চাষ সন্তোষজনক ভাবে কমিয়ে আনা সম্ভব।
তবে তামাকের বিকল্প ও লাভ জনক ফসল তরমুজ চাষে এখানকার কৃষি উদ্যোক্তাদের যদি আমরা আরও বেশি প্রশিক্ষণের আওতায় আনতে পারি তাহলে কৃষি উন্নয়ন আরও বেগবান হবে বলেও জানান কামরুজ্জামান। প্রদর্শনী ও প্রশিক্ষণের বিষয়ে আরওা গুরুত্বের বিষয়ে আগ্রহ জানান তিনি।
যদিও বৃটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড সংশ্লিষ্ট সমীক্ষা বলছে এবছর প্রায় ৪০ ভাগ কমেছে তামাক চাষ। তবে কৃষি অফিসের তথ্যে কমে আসার হার অতটা না , গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে অল্প সময়েই দৌলতপুরের ফসলের মাঠ হবে আরও অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ এবং তামাকের যন্ত্রণা মুক্ত।
১৪টি ইউনিয়নের ৪টি চরাঞ্চল কে বিশেষ সম্ভাবনাময় বলে জানাচ্ছে দৌলতপুর কৃষি অফিস।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নবদীপ সমিতির উদ্যোগে দু:স্থদের মধ্যে আর্থিক সহায়তা ও কম্বল বিতরন
পরবর্তী পোস্ট
সদর এমপি রবি’র সাথে পরিবার কল্যাণ সহকারি সমিতির মতবিনিময়

রিলেটেড পোস্ট

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

জুন ৮, ২০২৬

সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting