দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৮:১৭
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

কর্তৃক Satnadee Satkhira মে ৮, ২০২৬
মে ৮, ২০২৬ ০ কমেন্ট 76 ভিউস
জি.এম ফারুক হোসেন,শ্যামনগর:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে নানা ধরনের মিষ্টি। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান তদারকি ও কার্যকর হস্তক্ষেপ না থাকায় জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে শ্যামনগর বাজার বংশিপুর বাজার মুন্সিগঞ্জ বাজার, হরিনগর বাজার ও ভেটখালী বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ মিষ্টির দোকানের কারখানায় ন্যূনতম স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। কারখানার ভেতরে মশা, মাছি ও তেলাপোকার উপদ্রব চোখে পড়ার মতো। অপরিচ্ছন্ন পরিবেশে কারিগররা খালি হাতে মিষ্টি তৈরি করছেন। ব্যবহৃত গামলা, কড়াই, প্লেট ও অন্যান্য সরঞ্জামও রয়েছে অত্যন্ত নোংরা অবস্থায়।
বিশেষ করে বংশিপুর বাজারে গিয়ে দেখা যায়, কাঁচা মাছ ও পোল্ট্রি মুরগির বাজারের পাশেই গড়ে উঠেছে  মিষ্টির কারখানা। মাছের বাজারের দুর্গন্ধ, পচা বর্জ্য ও মাছির উপদ্রব সরাসরি মিষ্টি তৈরির পরিবেশকে দূষিত করছে। মাছ বিক্রির পর অবশিষ্ট বর্জ্যের পাশেই চলছে মিষ্টি প্রস্তুতের কাজ। মাছির ঝাঁক কখনো কড়াইয়ে, কখনো প্রস্তুত ময়দা ও মিষ্টির ওপর বসতে দেখা গেছে, যা ভোক্তাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
এছাড়া অনেক কারখানায় স্যাঁতসেঁতে পরিবেশে দীর্ঘদিন ব্যবহৃত পুরনো তেল দিয়ে মিষ্টি ভাজার অভিযোগ পাওয়া গেছে। চিনির সিরার পাত্রে মরা মশা-মাছি, তেলাপোকা এমনকি ইঁদুরের মল লক্ষ্য করা গেছে। সচেতন মহলের মতে, এ ধরনের পরিবেশে উৎপাদিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক।
স্থানীয়রা জানান, না জেনেই আমরা এসব মিষ্টি কিনে খাচ্ছি। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। নিয়মিত মনিটরিং ও কঠোর ব্যবস্থা প্রয়োজন।
এলাকাবাসীর অভিযোগ  দীর্ঘদিন ধরে এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অভিযান, মনিটরিং বা কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে খাদ্য নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে বক্তব্য জানতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইনের সঙ্গে গত তিনদিন ধরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল রিসিভ করেননি। পরে উপজেলা নির্বাহী অফিসার এর অফিসে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে দেখা মেলেনি।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খাজরায় জরাজীর্ন এইচবিবি সড়ক কার্পেটিং নির্মানে সার্ভের কাজ শুরু
পরবর্তী পোস্ট
দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting