
দেবহাটা প্রতিনিধি: “রক্ত করবো দান, বাঁচবে শত প্রাণ” এই স্লোগান সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের প্রথম বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে| শনিবার (৯ মে) সাতক্ষীরার রূপসী ম্যানগ্রোভ পযটন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়|
এতে সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা সহকারী আনসার কোম্পানি কমান্ডার নুর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন দেবহাটা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাফিজা আফরোজা| বিশেষ অতিথির বক্তব্যে দেন দেবহাটা কলেজের প্রভাষক ও দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, জেলা রোভারের সম্পাদক আবু তালেব, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম প্রমুখ|
উপস্থিত ছিলেন সখিপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব আলী, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা ˆবশাখী মণ্ডল, মনিটরিং অফিসার সামাউল কবির, বিশিষ্ট ব্য্যবসায়ী আলহাজ্ব সাহেব আলী, বিশিষ্ট সমাজসেবক ফজর আলী সরদার, মনিরু মানহা হাসপাতাল পরিচালক জ্জামান মুন্না, ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক জাহিদ হাসান মাসুম, কোষাধ্যক্ষ রায়হান বাবু, মোস্তফা সরদার, এস এম মজনুর রহমান, বুলবুল আহমেদ, আবুল হাসান, মেহেদী হাসান তুহিন, আবু শাহিন, গোলাম হোসেন, নজরুল ইসলাম, জাকির হোসেন, মিলন হোসেন, রেহেনা পারভিন, নুরজাহান, মহিবুল্লাহ, পলাশ হোসেন, শরিফুল ইসলাম, ওসমান গনি, খাইরুল ইসলাম, বাবলুর রহমান, সাগর মোল্লা, মাসুম বিল্লাহ, আবু রায়হান, রবিউল ইসলাম মিঠু, মমতাজ খাতুন, নুসরাত মরিয়ম, আলামিন হোসেন, শাহরিয়ার মাহমুদ হাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত এবং কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সহ ব্লাড ব্যাংকের ৩ শতাধিক সদস্য অংশ অংশগ্রহণ করেন|
দিনব্যাপী খেলাধুলা, বিনোদন অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়| উল্লেখ্য যে, সংগঠনটি স্বেচ্ছায় প্রান্তিক পর্যায়ে রক্ত দানের পাশাপাশি, বৃক্ষরোপন, শীত বস্ত্র প্রাদান, পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি সহ বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছেন|

