দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:২১
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

৫. শ্যামনগরে জুয়েলারি ব্যবসায়ীকে চাঁদা দাবীতে হামলা

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৬, ২০২৬
জুলাই ৬, ২০২৬ ০ কমেন্ট 114 ভিউস

মুনসুর হেলাল:সাতক্ষীরার শ্যামনগরে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বিকাশ ঘোষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বংশীপুর গ্রামের বাসিন্দা বিকাশ ঘোষ (৪৬) দীর্ঘদিন ধরে নকিপুর (শ্যামনগর) বাজারে জুয়েলারি ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি অভিযোগ করেন, নকিপুর এলাকার আরজু গাজী (৩০) দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ জুন রাত ৮টা ৪৫ মিনিটে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল মেরামত করে ফেরার পথে জে.পি. কমপ্লেক্সের বিপরীত পাশে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আরজু গাজী তার পথরোধ করেন। এ সময় পূর্বের দাবি করা চাঁদার টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত তাকে এলোপাতাড়ি চড়, কিল, ঘুষি ও লাথি মেরে আহত করেন বলে অভিযোগ করা হয়েছে।

 

ভুক্তভোগীর দাবি, হামলার সময় অভিযুক্ত তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, শ্যামনগরে ব্যবসা করতে হলে তাকে চাঁদা দিয়েই ব্যবসা করতে হবে। অন্যথায় ভবিষ্যতে সুযোগ পেলে তাকে হত্যা, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট এবং বাজারে ব্যবসা করতে না দেওয়ারও হুমকি দেওয়া হয়।
বিকাশ ঘোষ জানান, অভিযুক্তের হুমকির কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার জানমাল ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা-ভেটখালী সড়কে দীর্ঘ যানজট, ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে যাত্রী ও চালকরা

রিলেটেড পোস্ট

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ

অক্টোবর ৪, ২০২৬

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর...

অক্টোবর ৪, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting