দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৩:২৪
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়রাজনীতি

২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত , কাল সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৫, ২০২০
জুলাই ৫, ২০২০ ০ কমেন্ট 292 ভিউস

ন্যাশনাল ডেস্ক: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর প্রায় সোয়া দুইটা পর্যন্ত বৈঠকটি চলে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান সভাপতিত্ব করেন। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জোটের প্রায় অধিকাংশ নেতারা অংশগ্রহণ করেন। বৈঠকের সিদ্ধান্তগুলো জানাতে  সোমবার (৬ জুলাই) ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবে ২০ দলীয় জোট ।

জোটের একাধিক শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের পর এই প্রথমবারের মতো ভার্চুয়াল বৈঠক করে ২০ দলীয় জোট। দীর্ঘদিন পর জোটের কোনও বৈঠকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব করলো জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে বলে জানান শরিক একটি দলের প্রধান। তিনি জানান, করোনাভাইরাস, নতুন অর্থবছরের বাজেট, চিকিৎসা ব্যবস্থার দুরাবস্থা, কৃষকদের ঋণ প্রণোদনা দেওয়া, শহর ছেড়ে গ্রামে ফেরা মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন বিষয় উঠে আসে নেতাদের আলাপে।

জোটের আরেক শরিক দলের নেতারা জানান, ভার্চুয়াল বৈঠকে পাটকল বন্ধ, শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া, উচ্চাভিলাষী বাজেট প্রত্যাখ্যান করার বিষয়টিও নেতাদের আলাপে স্থান পেয়েছে।

বৈঠক সূত্র জানায়, ভার্চুয়াল বৈঠকে অলি আহমেদ ছাড়া অন্যান্য দলের নেতাদের মধ্যে মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মোস্তাফা জামাল হায়দার, আহমদ আবদুল কাদের, অ্যাডভোকেট আবদুর রকিব, গরিবে নেওয়াজ, আজাহারুল ইসলাম, শাহাদাত হোসেন সেলিমসহ অনেকে অংশগ্রহণ করেন।

তবে, জোটের শরিক একাধিক দলের সূত্রে জানা গেছে, অলি আহমেদ বৈঠকের শুরুতে অংশগ্রহণ করলেও কিছু সময় পর তাকে দেখা যায়নি। কারও কারও দাবি, তিনি ভার্চুয়াল বৈঠক শুরু হওয়ার পরই চলে যান।

জানতে চাইলে জোটের শরিক জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অনেকদিন পর জোটের মিটিং হয়েছে, ভার্চুয়ালি। এই বৈঠকে বাজেট, করোনা মহামারিসহ রাজনৈতিক নানা বিষয়ে সবাই নিজেদের চিন্তা তুলে ধরেছেন। সবাই একমত হয়েছেন, এসব চিন্তা আমরা সরকারের উদ্দেশে জানাবো।’

মিয়া গোলাম পরওয়ার জানান, সোমবার জোটের বৈঠকের সিদ্ধান্ত ও অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করবেন জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসেনর মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘সোমবার (৬ জলাই) দুপুর দুইটায় ২০ দলীয় জোটের সংবাদ সম্মেলন হবে। এতে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বক্তব্য দেবেন। বিএনপির দলীয় ফেসবুক পেজে তা প্রচার করা হবে।’ সূত্র: বাংলা ট্রিবিউন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মিয়ানমারে নির্বাচন : জটিল সমীকরণে সু চি
পরবর্তী পোস্ট
কলারোয়ায় করোনা উপসর্গে নারীর মৃত্যু

রিলেটেড পোস্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting