দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৪৬
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

হুমায়ুন ফরীদির চশমার মূল্য ৩ লাখ ২৫ হাজার ১২ টাকা

কর্তৃক kobirubel.satnadee মে ১, ২০২০
মে ১, ২০২০ ০ কমেন্ট 470 ভিউস

বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিষয়টি চূড়ান্ত হয় নিলাম উদ্যোক্তাদের ফেসবুক লাইভের মাধ্যমে। যেখানে উপস্থিত ছিলেন হুমায়ুন ফরীদির মেয়ে শারারাত ইসলাম, অভিনেত্রী আফসানা মিমি, অভিনেতা তারিক আনাম খান, মিশা সওদাগর, ইরেশ যাকের, নিলাম আয়োজক প্ল্যাটফর্ম ‘অকশন ফর অ্যাকশন’-এর দুই প্রধান আরিফ আর হোসেন ও প্রীত রেজা।
হুমায়ুন ফরীদির বহুল ব্যবহৃত বস ব্র্যান্ডের এ চশমাটি তার মেয়ে শারারাত ইসলাম আয়োজকদের দিয়েছেন নিলামে তোলার জন্য। #HF001 এই কোড নিয়ে চশমাটির সর্বনিম্ন মূল্য ১ লাখ টাকা ধরে নিলামে তোলা হয়। এরপর বৃহস্পতিবার সারা দিন ‘অকশন ফর অ্যাকশন’-এর ফেসবুক পেজে নিলাম চলতে থাকে। রাত ১২টা নাগাদ সর্বোচ্চ মূল্য ওঠে ৩ লাখ ২৫ হাজার ১২ টাকা। তবে নিলামজয়ী ব্যক্তি গোপন রেখেছেন তার নাম ও পরিচয়।
জানা গেছে, এই নিলামজয়ী ব্যক্তি বিদেশে থাকেন।

আয়োজক আরিফ আর হোসেন জানান, ধারাবাহিকভাবে দেশের কিংবদন্তি মানুষগুলোর মূল্যবান জিনিসগুলো তারা নিলামে তুলতে চান। তিনি বলেন, ‘সত্যি বলতে ফরীদি ভাইয়ের চশমাটি নিলামে তোলার আগে খুব ভয়ে ভয়ে ছিলাম। কারণ, তিনি অনুপস্থিত। যেমন সাকিব ছিলেন তার ব্যাট নিলামের জন্য, তাহসান ছিলেন তার অ্যালবাম নিলামের সময়। আমরা জানতাম না, মৃত কিংবদন্তির প্রতি মানুষের আবেগ আসলে কতখানি কাজ করে। তো আমরা শেষ পর্যন্ত মুগ্ধ হলাম। সাহস পেলাম। এখন থেকে জীবিত আর মৃত বলে কিছু থাকবে না। আমরা সব গুণী মানুষকে নিয়ে এই উদ্যোগ এগিয়ে নিয়ে যাবো।’
হুমায়ুন ফরীদির চশমাটি নিলামে তোলা প্রসঙ্গে ‘অকশন ফর অ্যাকশন’ সংশ্লিষ্টদের অভিব্যক্তি এমন, ‌‘আমরা ভাগ্যবান, আমাদের সময়ে হুমায়ুন ফরীদিকে পেয়েছিলাম। এই ক্ষণজন্মা মানুষটি এখন আমাদের মাঝে না থাকলেও তার কালজয়ী কাজগুলো যুগ যুগ ধরে টিকে থাকবে আমাদের অনেক পরের জেনারেশন পর্যন্ত। করোনাভাইরাসের দাপটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তার পরিবার এগিয়ে এসেছে। আমরা কৃতজ্ঞ তার পরিবারের সদস্যদের প্রতি। আমরা কৃতজ্ঞ নিলামে অংশ নেওয়া প্রতিটি মানুষের প্রতি।’

নিলাম সমাপনী অনুষ্ঠানে হুমায়ুন ফরীদিকে নিয়ে স্মৃতিচারণায় মেতে ওঠেন অতিথিরা। যারা প্রত্যেকে নিজ নিজ বাসা থেকে যুক্ত হন অন্তর্জালের মাধ্যমে।

নিলামের সমাপনী পর্ব:

করোনাকালে অসহায় ও আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সম্প্রতি গঠিত হয় ‘অকশন ফর অ্যাকশন’। গড়ে তোলেন চিশতী ইকবাল, আরিফ আর হোসেন ও প্রীত রেজা।
২২ এপ্রিল প্রথম নিলামে তোলা হয়েছিল ক্রিকেটার সাকিব আল হাসানের বিশ্বকাপের ব্যাট। যেটি বিক্রি হয়েছিল ২০ লাখ টাকায়। এরপর নিলামে ওঠে তাহসানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্স। সাত লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হলো সেটি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
লকডাউন করা হল ঋশিল্পী সহ সাতটি বাড়ি
পরবর্তী পোস্ট
“আয় আয় করোনা”

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting