দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:০৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসারাদেশ

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

কর্তৃক Satnadee Satkhira জুন ২৩, ২০২৬
জুন ২৩, ২০২৬ ০ কমেন্ট 92 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরাঃ দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে সাতক্ষীরায় এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’-এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ ডিজাস্টার অ্যালার্ট’ মোবাইল অ্যাপের ব্যবহারিক কার্যকারিতা বিষয়ে এই ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৩টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই ‘ডিজাস্টার অ্যালার্ট’ মোবাইল অ্যাপটির মাধ্যমে ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, ভূমিধস, বজ্রপাত, ভূমিকম্প, খরা, বন্যা, অগ্নিকাণ্ড, সুনামি, আকস্মিক বন্যা, জলোচ্ছ্বাস ও তাপপ্রবাহের মতো ১২টি মারাত্মক দুর্যোগের পূর্বাভাস ও সতর্কতা সরাসরি ব্যবহারকারীর মোবাইল ফোনে পৌঁছে যাবে।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরাসহ উপকূলীয় অঞ্চল প্রতিনিয়ত নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই হাতের মুঠোয় দুর্যোগের সব ধরনের পরিষেবা ও আগাম সতর্কতা পাবেন, যা জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনবে। বিশেষ করে তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবকরা এই অ্যাপের সঠিক ব্যবহারের মাধ্যমে কমিউনিটিতে সচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের কর্মকর্তা রাফসান আহমেদ, অ্যাসিস্ট্যান্ট অফিসার (ফিল্ড কো-অর্ডিনেশন) জাহাঙ্গীর আলম, ফিল্ড সুপারভাইজার জাহিদ হাসান এবং প্রজেক্ট অফিসার মোস্তাফিজুর রহমান রিপন।

সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং স্যানিটারি ইন্সপেক্টর মো. রবিউল আলম।

এছাড়াও প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন, প্রান্তিক যুব সংঘের যুব সভাপতি হৃদয় মন্ডল ও সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, বিডিক্লিনের সভাপতি অর্পণ বসুসহ বিভিন্ন যুব সংগঠনের ২৫ জন সক্রিয় যুব সদস্য, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রজেক্টরের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড, ইনস্টল এবং এর বিভিন্ন ফিচার ব্যবহারের বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয়। যুব প্রতিনিধিরা এই অ্যাপের বার্তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট নয়’—কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting