দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১২:১২
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ধর্ম

সৌদি আরবে রোজা শুরু মঙ্গলবার, বাংলাদেশে পরদিন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১২, ২০২১
এপ্রিল ১২, ২০২১ ০ কমেন্ট 345 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু হবে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে। শনিবার (১০ এপ্রিল) দেশটির আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে সৌদিতে সোমবার (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে।

রোববার (১১ এপ্রিল) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার (১০ এপ্রিল) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। ওইদিন দেশটির কোথাও চাঁদ দেখা গেলে চাঁদ দেখা কমিটিকে নাগরিকদের তথ্য জানানোর অনুরোধ করা হয়েছিল। কিন্তু চাঁদ দেখার কোনো তথ্য তাদের কাছে আসেনি।

এদিকে মহামারির মধ্যেই দেশে দেশে চলছে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি। রোজার আগেই বিভিন্ন দেশে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। তাই পবিত্র মাস শুরুর আগেই স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটায় ব্যস্ত মুসলিম সম্প্রদায়। তারা এই পবিত্র মাসে শান্তির আহ্বান জানিয়েছেন।

করোনা সংক্রমণ বাড়ায় এবার মার্কেট, শপিংমল সব জায়গায় আরোপ করা হয়েছে বিধিনিষেধ। এরমধ্যেই মাহে রমজানের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শপিংমলগুলোতে লোকজনকে দেখা গেছে ব্যস্ত কেনাকাটায়। রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম কমে যাওয়ায় খুশি ক্রেতারা।

করোনায় আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের পথে। এ অবস্থায় রমজানে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন ব্যবসায়ীরা। পবিত্র মাসে সহিংসতা বন্ধেরও প্রার্থনা আফগানদের।

অন্যদিকে রোজা শুরুর আগের সাপ্তাহিক ছুটির দিনে ভিড় ছিল ইন্দোনেশিয়ার মার্কেটগুলোতে। রজমানের আগেই স্বজনদের কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। অন্যান্য বারের মতো এবারও দেশটিতে সর্ব প্রথম মাহে রমজানের চাঁদ দেখা যাবে বলে আশাবাদী স্থানীয়রা।

করোনার ভয়াবহতায় সীমিত আকারে মাহে রমজানের প্রস্তুতি চলছে যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকে। এদিকে, অর্থনৈতিক মন্দার পরও ফিলিস্তিনের মার্কেটগুলোতেও মানুষের আনাগোনা ছিল লক্ষণীয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়ে থাকে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুড়িগোয়ালিনীতে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে
পরবর্তী পোস্ট
এবার তৃতীয় বিয়ের দাবি মামুনুল হকের!

রিলেটেড পোস্ট

ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়

মে ২৭, ২০২৬

 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...

মে ২৭, ২০২৬

আশাশুনিতে ঈদ উল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মে ২৪, ২০২৬

সুদ বা ঘুষখোর ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া যাবে?

মার্চ ২৫, ২০২৬

পবিত্র শবে কদর আজ

মার্চ ১৬, ২০২৬

রমজানে পানিশূন্যতা দূর করবে যে ৭ শরবত

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

বিশ্বব্রহ্মার সৃষ্টির আদিকারণই শ্যামা

অক্টোবর ৩০, ২০২৪

আজ মহাঅষ্টমী, রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পূজা

অক্টোবর ১১, ২০২৪

দূর্গাদেবীর আগমনী আবাহন-দেবহাটায় শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ

অক্টোবর ৫, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting