দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:২৫
রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও...
দেবহাটায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী...
কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ...
আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
আশাশুনির বাইনতলায় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক
আশাশুনিতে অপহরণ মামলার  আসামিসহ গ্রেফতার ৬ 
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির...
সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

সেনা সদস্য পরিচয়ে প্রেম : অতঃপর র‌্যাবের জালে প্রতারক আটক

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১১, ২০১৯
আগস্ট ১১, ২০১৯ ০ কমেন্ট 350 ভিউস

সাতনদী ডেস্ক: মিথ্যা অভিনয়ে সেনা সদস্য পরিচয় দিয়ে এক তরুনীর সাথে প্রেম করতে গিয়ে র‌্যাবের জালে এক প্রতারক আটক হয়েছে।
জামালপুর সদর উপজেলায় সেনাসদস্য পরিচয়ে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে মো. মানিক মিয়া (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
আজ রবিবার বিকেলে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পশ্চিম বিনন্দেরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বটতলা বাজার এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি একজন ভূয়া সেনাসদস্য বলে র‌্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ওই তরুণীর অভিযোগ ও র‌্যাব সূত্রে জানা গেছে, ফোনে পরিচয়ের সূত্র ধরে নিজেকে একজন সেনাসদস্য পরিচয়ে মানিক মিয়া প্রায় এক বছর ধরে জামালপুর সদর উপজেলার পশ্চিম বিনন্দেরপাড়া গ্রামের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে প্রেম করে আসছিলেন। নিজের প্রতি বিশ্বাস জন্মাতে মানিক মিয়া এর আগে একবার ওই তরুণীদের বাড়িতেও গিয়েছিলেন। তিনি নিজেকে একজন সেনাসদস্য পরিচয় দিলেও তার ঠিকানা একেক সময় একেকটা বলতেন।
এ নিয়ে সন্দেহ হলে ওই তরুণী ও তার পরিবারের সদস্যরা তাদের আত্মীয় একজন সেনাসদস্যের মাধ্যমে মানিক মিয়ার বিরুদ্ধে র‌্যাবের জামালপুর ক্যাম্পে অভিযোগ করেন। একই সাথে তারা তাকে গ্রেপ্তারের ফাঁদও পাতেন। সেই ফাঁদে পড়ে মানিক মিয়া রবিবার দুপুরের দিকে ওই তরুণীদের বাড়িতে যান।
খবর পেয়ে রবিবার বিকেল ৪টার দিকে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র‌্যাব সদস্যরা পশ্চিম বিনন্দেরপাড়া গ্রামে ওই তরুণীদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে যায় র‌্যাব।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে মানিক মিয়া নিজেকে একজন সেনাসদস্য পরিচয় দিয়ে ওই তরুণীর সাথে প্রতারণার কথা শিকার করেছেন। কিন্তু সেনাসদস্য হিসেবে তিনি কোনো বৈধ কাগজপত্র ও পরিচয়পত্র দেখাতে পারেননি। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করে মানিক মিয়াকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
র‌্যাবের জামালপুর ক্যাম্পের অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, মানিক মিয়া নিজেকে সেনাসদস্য পরিচয়ে ওই তরুণীকে প্রতারণার ফাঁদে ফেলেছিলেন। কিন্তু তিনি সেনাসদস্যের পরিচয়পত্র বা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি ঘর সাজানো কারিগরদের সেকাল-একাল : ভালো নেই তাদের জীবন-সংসার
পরবর্তী পোস্ট
ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরা বাসীকে ডাঃ রুহুল হক এমপি’র শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...

অক্টোবর ৬, ২০২৬

‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির

অক্টোবর ৫, ২০২৬

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting