সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ সহ নৌকা জব্দ

সিরাজুল ইসলাম, শ্যামনগর: বন বিভাগ পূর্ব সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা নিরাপত্তা টহল দেওয়ার সময় সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ সহ তিনটি নৌকা জব্দ করেছে। গতকাল মঙ্গলবার ভোর ৬ টার দিকে টিমের দলপতি ফরেস্টার নির্মল কুমারের নেতৃত্বে সদস্যরা গহিন সুন্দরবনে ভুতুমমারি এলাকা থেকে হরিণের ফাঁদ জব্দ করে। খুলনা সহকারি বন সংরক্ষক (এসিএফ) আবু সালেহ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে স্মার্ট টিমের সদস্যরা সুন্দরবনে ভুতুমমারি এলাকা থেকে ৬০০ টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করে। এসময় সুন্দরবনে নীলকোমল এলাকা থেকে ৩টি নৌকা জব্দ করেন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা। তবে, এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারে নি স্মার্ট টিম তিনি জানান।

spot_img

More from this stream

Recomended