দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

সুন্দরবনে ঝড়ে নিখোঁজ মৌয়ালদের পাশে এমপি গাজী নজরুল ইসলাম

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ১৫, ২০২৬
এপ্রিল ১৫, ২০২৬ ০ কমেন্ট 143 ভিউস

রবিউল ইসলাম শ্যামনগর (সাতক্ষীরা):সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ও ফিরে আসা মৌয়ালদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সংসদীয় কার্যক্রম শেষে এলাকায় ফিরেই তিনি দুর্ঘটনা কবলিত মৌয়ালদের স্বজনদের খোঁজখবর নিতে ছুটে আসেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে শ্যামনগরের ভেটখালী, তারানীপুর ও সোরা এলাকায় গিয়ে তিনি প্রথমে জীবিত ফিরে আসা মৌয়ালদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে নিখোঁজ পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন। এসময় পরিবারগুলোর শোকাহত পরিবেশে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে এমপি গাজী নজরুল ইসলাম উদ্ধার হয়ে ফেরা তারানীপুর গ্রামের আল মামুন (৪৫) ও মনিরুল ইসলামের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন। আল মামুন জানান, বৈধ পাশ নিয়ে তারা সুন্দরবনে মধু সংগ্রহে গিয়েছিলেন। কয়েকদিন অবস্থানের পর নৌকা হারিয়ে তারা বিপাকে পড়েন এবং পরে শুকনো গাছের ভেলা তৈরি করে দেশে ফেরার চেষ্টা করেন। কিন্তু মাঝ নদীতে প্রবল ঝড়-বৃষ্টির কবলে পড়ে দলটি বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ দুর্ভোগ পোহানোর পর ৪ জন এলাকায় ফিরতে সক্ষম হলেও এখনও ৪ জন নিখোঁজ রয়েছেন।

এসময় এমপি বলেন, “আমি সংসদে থাকা অবস্থায় ঘটনাটি জানতে পেরেই বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা ইতোমধ্যে উদ্ধার কার্যক্রম শুরু করেছে এবং তা অব্যাহত রয়েছে। নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে।”

তিনি আরও বলেন, দুর্গত মৌয়ালদের পরিবারকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া মৌয়ালদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল (মঙ্গলবার) রাত আনুমানিক ৯টার দিকে সুন্দরবনের কাছি কাটা এলাকার পাগলের খালে মধু সংগ্রহ শেষে ফেরার পথে একটি মৌয়াল দল ঝড়ের কবলে পড়ে। এর আগে তারা বৈধ অনুমতি নিয়ে ১ এপ্রিল বুড়িগোয়ালিনী এলাকা থেকে সুন্দরবনে প্রবেশ করেন। পরবর্তীতে নৌকা হারিয়ে ভেলায় করে ফেরার চেষ্টা করার সময় বৈরী আবহাওয়ার কারণে দলটি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ৪ জন মৌয়াল জীবিত ফিরে এলেও অপর ৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবনে ঝড়ে নিখোঁজ মৌয়ালদের পাশে এমপি গাজী নজরুল ইসলাম
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম

রিলেটেড পোস্ট

এবার এস এস সিতে হাবিবার সাফল্য

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...

আগস্ট ৮, ২০২৬

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...

আগস্ট ৭, ২০২৬

অধ্যাপক ডা. এম আর খানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ১, ২০২৬

ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির পক্ষ থেকে সাতক্ষীরার নবনিযুক্ত...

আগস্ট ১, ২০২৬

শ্যামনগরে জলাবদ্ধতায় হাজার বিঘা সবব্জি ও ফসলি জমি

জুলাই ৩১, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে...

জুলাই ২৬, ২০২৬

৭দিনেও মামলা হয়নি  সুমাইয়া হত্যার

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting