দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:১১
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

সুন্দরবনে অবৈধ কাঠ সহ ৩ নৌকা আটক, উৎকোচ নিয়ে ২ টি ছেড়ে দেয়ার অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৮, ২০২১
নভেম্বর ৮, ২০২১ ০ কমেন্ট 365 ভিউস

নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: সুন্দরবনে মাছ ধরার অনুমতি নিয়ে অবৈধভাবে গরাণ কাঠ কাটার অভিযোগে নৌকাসহ তিন জেলেকে আটক করেছে বনবিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে নিরাপত্তা কাজে নিয়োজিত স্মার্ট পেট্টল টিমের সদস্যরা। রোববার বেলা ১১টার দিকে স্মার্ট পেট্টল টিমের দলপতি গলাগাছিয়া টহল ফাঁড়ির ওসি মোঃ মনিরুদ্দীনের নেতৃত্বে অভিযানে সুন্দরবনে মাইটভাঙ্গা এলাকা থেকে ৩টা নৌকা সহ জেলে আটক করে।

আটককৃত তিন জেলে হলেন শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের ইসলাম গাজীর ছেলে হাফিজুর গাজী, কালিঞ্চী গ্রামের মকবুল হোসেন গাজীর ছেলে রাশিদুল গাজী ও সোরা গ্রামের সহর আলী মোল্যার ছেলে করিম মোল্যা।

তবে কাঁকড়ার আটল ৪০/৫০ ও ২ টা গরাণ কাঠের নৌকা আটক করলে মোটা অংকের টাকার বিনিময়ে একই সময় আটক করা পার্শেখালী গ্রামের কাওছার গাজী, তাছলিমার, জহুরুল গাইন, সাঈদ হোসেনকে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আটকের পরিবারের পক্ষ থেকে বিলাল হোসেন বলেন, হাফিজুর গাজী বৈধ পাশ নিয়ে সুন্দরবন প্রবেশ করলে ফেরার পথে মাইটভাঙ্গা থেকে বনবিভাগের লোক জন ধরে নিয়ে আসে। কৈখালী ষ্টেশনের দায়িত্বে থাকা নাসির হোসেন বলেন, এসি এফের ৫০ হাজার টাকা দিলে ছেড়ে দিবে বলে। টাকা না দিতে পারায় তাদের আটক করে রাখে।

ইউপি সদস্য আব্দুল হামিদ লান্টু বলেন, মুন্সীগঞ্জ ইউনিয়নের ২ টা নৌকা ও রমজাননগর ইউনিয়নের ১ টা নৌকা আটক করলে। রমজাননগরের নৌকা ছেড়ে দেওয়ার জন্যে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়া তাদের কে আটক করে।মুন্সীগঞ্জের গরাণ কাঠ সহ ২ নৌকা ছেড়ে দেয়।

কৈখালী ষ্টেশনের দায়িত্বে থাকা নাসির বলেন, একটা নৌকা সহ ৩ জনকে আটক করা হয়েছে। বাকি ২ টায় নৌকার অবৈধ আটল থাকায় আটল গুলো পুড়িয়ে দেওয়া হয় ও কাঠ গুলো উদ্ধার করা হয়। তাদের ছেড়ে দেওয়ার বিষয় জানতে চাইলে তিনি ফোন টা কেটে দেন। এ বিষয় সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম এ হাসান কে ফোন দিলে রিসিভ করেন নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে বাড়ির লোকজনকে অজ্ঞান করে মালামাল চুরি
পরবর্তী পোস্ট
দেবহাটায় ডিআরআরএথর কার্যক্রম পরিদর্শনে এনজিও ব্যুরোর মহাপরিচালক

রিলেটেড পোস্ট

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা

অক্টোবর ২, ২০২৬

ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...

অক্টোবর ২, ২০২৬

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting