দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩৮
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে...
সাতক্ষীরায় ব্যবসায়ী আতাহার রহমানের দাফন সম্পন্ন
সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেজ্ঞ ডিআইজির
পারুলিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা উপলক্ষ্যে আলোচনা সভা
কালিগঞ্জের জাকির হোসেন দ্রুততম মানব হবার গৌরব অর্জন
সাতক্ষীরায় কাঁচাবাজারে আগুন, বিপকে নিম্ন আয়ের মানুষ
কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পত্রিকা পরিবেশক আহত
নেজারত ডেপুটি কালেক্টরের সাথে জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দের...
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সিলেটে ৮’শ গজের মধ্যে ‘মুখোমুখি’ হচ্ছে আ. লীগ-বিএনপি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ০ কমেন্ট 278 ভিউস

জাতীয় ডেস্ক:

সিলেটে আবার পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও বিএনপি। শনিবার প্রায় ৮’শ গজের মধ্যে দুটি দল কর্মসূচি নিয়ে রাজপথে নামবে। এ নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। প্রায় কাছাকাছি সময়ে পাশাপাশি কর্মসূচি হওয়ায় দুটি দলের নেতাকর্মীদের মুখোমুখি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফলে ওই সময় অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। অবশ্য উভয় দলের নেতারা জানিয়েছেন তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন। বাধা আসলে তারা প্রতিহত করতেও প্রস্তুত।

দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সিলেট মহানগর বিএনপি আজ বেলা আড়াইটার দিকে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ এলাকা থেকে পদযাত্রা করবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সরকারের দমন-পীড়নের প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সংসদ বাতিলসহ বিভিন্ন দাবিতে এ পদযাত্রা করবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পদযাত্রাটি চৌহাট্টা-জিন্দাবাজার-বন্দরবাজার-সুরমা মার্কেট হয়ে কিনব্রিজ পাড়ি দিয়ে দক্ষিণ সুরমায় গিয়ে শেষ হবে। এ বিষয়ে নগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন, পদযাত্রা কর্মসূচি সফল করতে তারা প্রস্তুতি নিয়েছেন। তারা শান্তিপূর্ণ পদযাত্রা করতে চান। বিএনপির কর্মসূচি দেখে আওয়ামী লীগও কর্মসূচি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাধা আসলে আমরা মোকাবিলা করব।

অপর দিকে বিকেল সাড়ে ৩টার দিকে কোর্ট পয়েন্টে মহানগর আওয়ামী লীগ মানববন্ধন কর্মসূচি পালন করবে। দেশব্যাপী বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির’ প্রতিবাদে আজ মানববন্ধন করা হবে।এই বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ জানিয়েছেন, অপশক্তির অপরাজনীতির বিরুদ্ধে তাদের এই মানববন্ধন। তিনি বলেন, আমাদের রাজনীতি শান্তিপূর্ণ। কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন।

গত ৪ ফেব্রুয়ারি নগরীর রেজিস্টারি মাঠে বিএনপি বিভাগীয় সমাবেশ করে। ওইদিন শহীদ মিনারে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। ওই দিন প্রায় এক কিলোমিটার দূরত্বে সমাবেশ করলেও এবার প্রায় ৮’শ গজের দূরত্বে কর্মসূচি পালন করবে বিএনপি ও আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের মানববন্ধন স্থলের পাশ দিয়ে এবার বিএনপি পদযাত্রা করে যাওয়াকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস সমকালকে জানিয়েছেন, আজকের কর্মসূচিকে সামনে রেখে পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরবাসীর জানমালের নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে। আশা করি উভয় দলই কোনো অপ্রীতিকর ঘটনায় জড়াবে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিভক্ত রাজনীতিতে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু হচ্ছে: ওবায়দুল কাদের
পরবর্তী পোস্ট
গণআন্দোলনে সরকার দিশাহারা: মির্জা ফখরুল

রিলেটেড পোস্ট

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting