সামেক হাসপাতালে হৃদরোগ বিষয়ক সাইন্টিফিক সেমিনার

সাতনদী ডেস্ক: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে প্রতি ৫ মিনিটে এক জনের কার্ডিয়াক অ্যাটাক হয়। উপকূলীয় অঞ্চলে এটা আরও বেশি চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জকে সামনে রেখে সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগ সর্বোচ্চ শ্রম দিয়ে কাজ করছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের হলরুমে কার্ডিওলজি বিভাগের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এসজেড আতীক, বিএমএর সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর ডা. শংকর প্রসাদ বিশ^াস, মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, সহকারী অধ্যাপক ডা. সঞ্জয় সরকার, কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. সুমন কুমার দাস প্রমুখ।

spot_img

More from this stream

Recomended