সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এন্তাজ আলী স্মরণে ও জেলা আ‘লীগের সভাপতি মুনসুর আহমেদ’র সুস্থ্যতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক: সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এএফএম এন্তাজ আলীর স্মৃতি স্মরণে ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় খুলনা রোড মোড়স্থ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি মোঃ নুরুল হক।

শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পৌর শাখার আয়োজনে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দপ্তর সম্পাদক হারুণ-উর-রশিদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সুজন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা শাখার সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, পৌর শাখার সহ-সভাপতি হাজী মহাসীন মোল্যা, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, বঙ্গবন্ধু সৈনিকলীগের জেলা শাখার সভাপতি মাহমুদ আলী সুমন, সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৫নং ওয়ার্ড শাখার সভাপতি হারুণ উর রশিদ, ৮নং ওয়ার্ড সভাপতি জাহিদ হাসান, ৯নং ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলম, সাংগঠনিক সম্পাদক তৈয়েবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, নির্বাহী সদস্য জিএম আশরাফ, সাবেক প্রিন্সিপাল আনোয়ারুল হক, প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার প্রমুখ। এসময় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এএফএম এন্তাজ আলীর স্মৃতি স্মরণে ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমিনিয়া মসজিদ মাদ্রাসার হাফেজ মাওঃ রেজাউল ইসলাম।

spot_img

More from this stream

Recomended