দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:১৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

সাতনদীতে সংবাদ প্রকাশ: সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৫, ২০১৯
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ০ কমেন্ট 404 ভিউস

দেবহাটা ব্যুরো: দেবহাটার পারুলিয়াতে সরকারী জমিতে রাতের আঁধারে অবৈধ স্থাপনা নির্মানের সংবাদ দৈনিক সাতনদী পত্রিকায় প্রকাশের পর নির্মানাধীন অবৈধ স্থাপনা বন্ধ করে দিয়েছে প্রশাসন। রবিবার সকাল ১০টার দিকে দেবহাটা উপজেলা সার্ভেয়ার সাইদুর রহমান ও পারুলিয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার নির্দেশে প্রশাসনিক ভাবে চলমান অবৈধ স্থাপনা নির্মানের কাজ বন্ধ ঘোষনা করা হয়। উল্লেখ্য যে, সরকারি ছুটির দিন শুক্রবার গভীর রাত থেকে পারুলিয়া সেড মসজিদ সড়কের রাজ্জাক ভ্যারাইটি স্টোরের সামনে পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের রাইট হ্যান্ড পরিচয়দানকারী আলতাফের ছত্রছায়ায় কার্পেটিং রাস্তার পাশের পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সরকারি জমিতে কংক্রিটের অবৈধ স্থাপনা নির্মান করে আসছিলো জামায়ত নেতা ও স্থানীয় ব্যবসায়ী রুহুল আমিন। বিষয়টি নিয়ে রবিবার দৈনিক সাতনদী পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে রবিবার দুপুরের আগেই প্রশাসনের পক্ষ থেকে নির্মানাধীন অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে দেয়া হয়। স্থানীয়রা জানান, ইতোপুর্বেও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের রাইট হ্যান্ড পরিচয়দানকারী মৃত এখতার মোল্যার ছেলে আলতাফ অর্থের বিনিময়ে নেতৃত্ব দিয়ে এবং স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ওই একই স্থানে সরকারি জমিতে ব্যবসায়ীদের দোতলা বিল্ডিং তৈরী করতে সহযোগীতা করেছে। শুধু তাই নয় বিগত কয়েক বছর আগেও আলতাফের নুন আনতে পান্তা ফারানোর অবস্থা থাকলেও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের প্রভাব খাটিয়ে এখন আঙুল ফুলে কলাগাছে পরিনত হয়েছে সে। রাইট হ্যান্ড খ্যাত আলতাফের বিষয়ে পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আলতাফ আমার কিছু কাজ দেখাশুনা করে। আমি তাকে সরকারি জমি দখল কিংবা এধরনের কাজে যেতে নিষেধ করেছি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, মোটা টাকার বিনিময়ে আলতাফ ইউপি চেয়ারম্যানের নাম ভাঙিয়ে ওই সরকারি জমিতে রুহুল আমিন নামের ব্যবসায়ীকে কংক্রিটের অবৈধ স্থাপনা নির্মানের নির্দেশ দিয়েছে। এব্যাপারে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন বলেন, সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মানে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি ২ আসামী গ্রেফতার
পরবর্তী পোস্ট
তালায় দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের মতবিনিময় সভা

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting