দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:০৯
দেবহাটা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা
এপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক,...
সাতক্ষীরার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য
কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
জাকারিয়া হত্যাকান্ডে সিসি ফুটেজ ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে
তালা প্রশাসনের সীমানা প্রাচীরে অবরুদ্ধ পরিবার: হাইকোটে রিট
আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন
সাতক্ষীরায় জিয়া শিশু-কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা
পাইকগাছায় আলোচনা সভা, পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াতালারাজনীতিলিড নিউজসাতক্ষীরা জেলাসারাদেশ

সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন স্বপন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৭, ২০২৩
ডিসেম্বর ১৭, ২০২৩ ০ কমেন্ট 717 ভিউস

‘শেষ পর্যন্ত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে কারা প্রার্থী হিসেবে থাকছেন’

সাতনদী অনলাইন ডেস্ক: ‘রাজনীতিতে শুরু বা শেষ কথা বলে কিছু নেই’- এই কথাটি আবারো প্রমানিত হলো সাতক্ষীরা-১ আসনে প্রার্থীতায়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম চমক দেখা গেলো তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে।
এই আসনে শেষ হাসি হাসলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। সম্প্রতি ১৪ দলীয় জোটের শরীক ওয়ার্কার্স পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহকে মৌখিক ভাবে মনোনয়ন দেওয়ার কথা প্রচার হলেও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শেষ পর্যন্ত ফের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনকে মনোনয়ন তালিকায় স্থান বাংলাদেশ আওয়ামী লীগ দলটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথমে সারা দেশে ২৯৮টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালিকায় সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পান কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এর কিছু দিন পর ১৪ দলীয় জোটের ৭টি আসন ছেড়ে দেয়ার ঘোষনা আসে। সেখানে জাসদের (ইনু) ৩টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৩টি ও জাতীয় পার্টির (জেপি) ১টি আসন ছেড়ে দেয় আওয়ামীলীগ। ওয়ার্কার্স পার্টির জন্য ছেড়ে দেয়া ৩টির মধ্যে সাতক্ষীরা-১ আসনে দলটির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহকে আ.লীগ নেতৃত্বাধীন ১৪দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষনা আসে। ওই ঘোষনায় কলারোয়ায় মুস্তফা লুৎফুল্লাহ সমর্থকরা আনন্দ উল্লাসও করেন। পরদিন মুস্তফা লুৎফুল্লাহকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করে ফিরোজ আহম্মেদ স্বপন সমর্থকরা নেতাকর্মীরা।
এরই মাঝে জাতীয় পার্টির সাথে আসন সমঝোতার প্রেক্ষিতে বারবার আলোচনায় আসে সাতক্ষীরা-১ আসনটি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখতের নাম উঠে আসে নতুন সম্ভাব্য তালিকায়। কয়েকটি জাতীয় পত্রিকাতেও ওয়ার্কার্স পার্টিকে বাদ দিয়ে জাতীয় পার্টির সৈয়দ দীদার বখতকে আসন ছেড়ে দেয়া হবে বলে খবর প্রকাশিত হয়।
এমনই নানান গুঞ্জন আর আশা-নিরাশার খবরে ১৭ ডিসেম্বর বিকেলে শেষ পর্যন্ত শেষ হাসি হাসলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। আবারো প্রমানিত হলো- ‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই’। শেষ পর্যন্ত চমক দেখালেন ফিরোজ আহম্মেদ স্বপনই।
ওয়ার্কার্স পার্টির ৩টি আসন কমিয়ে ২টি রাখা হয়েছে বলে জানা গেছে। সেখানে সাতক্ষীরা-১ আসনে ফের আওয়ামীলীগ মনোনীত ফিরোজ আহম্মেদ স্বপনকে প্রার্থী তালিকায় রাখা হয়।
শেষ পর্যন্ত ফিরোজ আহম্মেদ স্বপনের মনোনয়ন পাওয়ার খবরে রবিবার বিকেলে কলারোয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। কলারোয়া ফুটবল মাঠ থেকে বের হওয়া আনন্দ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের কলারোয়া ফুটবল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। আতশবাঁজি ফুটিয়ে আনন্দ উল্লাস করেন নেতাকর্মী ও সমর্থকরা।
এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলম ও জাসদের প্রার্থী ওবায়দুস সুলতান বাবলু।

ফলে চূড়ান্ত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থী থাকলেন যারা- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম মুজিবুর রহমান (সরদার মুজিব), জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত, তৃণমূল বিএনপির সুমি ইসলাম, মুক্তিজোটের শেখ মো. আলমগীর, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আসন না পেয়েও ভোটে তরীকত, একটি আসন কমলেও ভোটে আছে ওয়ার্কার্স পার্টি
পরবর্তী পোস্ট
কম্বোডিয়া আওয়ামী লীগের কার্যলয়ে বিএনপির হামলা

রিলেটেড পোস্ট

এপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক,...

অক্টোবর ৯, ২০২৬

কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

অক্টোবর ৯, ২০২৬

জাকারিয়া হত্যাকান্ডে সিসি ফুটেজ ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরায় জিয়া শিশু-কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...

অক্টোবর ৮, ২০২৬

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই...

অক্টোবর ৮, ২০২৬

রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও...

অক্টোবর ৭, ২০২৬

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী...

অক্টোবর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting