দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০০
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের ১০ পিচ স্বর্ণেরবার ছিনতাই
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল
পাটকেলঘাটায় সিভিল সার্জনের অভিযানে প্রতারক ম্যানেজার গ্রেপ্তারের নির্দেশ
পাইকগাছায় পুলিশের বড় সাফল্য: ৪৮ ঘণ্টায় চোর, ডাকাত,...
সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে
দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...
৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ডুমুরিয়ানড়াইলবাণিজ্যভোমরা স্থল বন্দরমনপুরারাশিফলসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থাকতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি কন্ট্রোল প্যানেলে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২১, ২০২৪
ডিসেম্বর ২১, ২০২৪ ০ কমেন্ট 315 ভিউস

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানের সরকারি কন্ট্রোল প্যনেলে পিডিএস.এআইবি.গভঃ.বিডি/এডমিন এ মিথ্যা তথ্য দিয়ে সরকারকে ধোকা দিয়ে এবং প্রতারণা করে দীর্ঘ দিন একই কর্মস্থলে থাকার পায়তারা করাসহ নানাবিধ অভিযোগ উঠেছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের (পিডিএস নং: ২০১৬৭০০৬০৭) বিরুদ্ধে। সম্প্রতি তথ্য বাতায়নে তিনি তার কর্মস্থল সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদানের তারিখ দিয়েছেন ০৬/০৫/২০২৪ সালে।

অথচ তিনি এই সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেছেন ০১/০৯/২০১৩ ইং তারিখে। আসলে তিনি ওয়েবসাইটের কন্ট্রোল প্যনেলে তথ্য বাতায়নে ভুল তথ্য দিয়ে প্রতারণা করে এই বিদ্যালয়ে দীর্ঘদিন থাকার পায়তারা করছেন। যা শিক্ষা নীতিমালা বহির্ভূত এবং বেআইনি শাস্তিমূলক অপরাধ। সম্প্রতি ৯জন শিক্ষক তাদের প্রাপ্য শ্রান্তি বিনোদন ভাতা অনুমোদনের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মো. আনিছুর রহমানের নিকট নথি উপাস্থাপন করলে তার ঘনিষ্ঠ ২জন শিক্ষক মো. আলাউদ্দিন (পিডিএস নং: ২০১৬৭০৭৭৪৪) ও সফিউল ইসলাম (পিডিএস নং: ২০১৬৭০২৫৯২) তাদেরকে শ্রান্তি বিনোদন ভাতা অনুমোদন দিয়েছেন। কিন্তু অন্যান্য শিক্ষকদেরকে শর্ত দেওয়া হয় যে, ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার (তৃতীয় থেকে নবম শ্রেণির) একাধিক দিনের একাধিক বিষয়ের প্রশ্ন পত্রে অসংখ্য ভুলের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অদক্ষতার জন্য তার বিরুদ্ধে অনলাইন পোর্টাল সমাজের আলো পত্রিকায় যে লেখা ছাপানো হয়েছে সেই সংবাদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পক্ষে প্রতিবাদ দিয়ে আসলে তাদের শ্রান্তি বিনোদন ভাতা অনুমোদন করা হবে সাফ জানিয়ে দেন। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দীর্ঘদিন ধরে শুন্য আছে। বর্তমানে মো. আনিছুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের দায়িত্ব পালন করছেন। তার মূল পদ সিনিয়র শিক্ষক। তিনি একাধারে সহকারী প্রধান শিক্ষককের (চলতি দায়িত্ব) পালন করছেন এবং প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়টিতে পাঠদান ও প্রশাসনিক ধারাবাহিকতায় যথেষ্ঠ বিঘ্ন ঘটছে। তাছাড়া বর্তমানে বিদ্যালয়ে ১৫ জনের বেশি সিনিয়র শিক্ষক কর্মরত আছেন। যেহেতু মো. আনিছুর রহমান একজন সিনিয়র শিক্ষক এবং তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় অন্যান্য সিনিয়র শিক্ষকরা তার নির্দেশনা যথাযথভাবে আন্তরিকতার সাথে পালন করতে স্বাচ্ছন্দবোধ করছেননা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সরাসরি হস্তক্ষেপে বিদ্যালয়ের হোস্টেলের নিচতলার দুটি রুমে প্রভাতি শিফটের সিনিয়র শিক্ষক, হারাধন কুমার আইচ (পিডিএস নং: ২০১৬৭০৭৩৭৪) প্রাইভেট পড়িয়ে মাসে এক লাখেরও বেশি টাকা উপার্যন করছেন। তিনি প্রভাতী শিফটের শিক্ষক হয়ে দিবা শিফটের ছাত্রীদের সরকারি বাধ্যতামূলক ক্লাস থেকে বঞ্চিত করে হোস্টেলের নিচতলায় প্রাইভেট টিউশনি করেন। এতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঐ টাকার একটি অংশ পান। শিক্ষক হারাধন কুমার আইচ ১৫ বছর ধরে এই বিদ্যালয়ে কর্মরত আছেন।

তিনি ছাত্রীদের জড়িয়ে ধরে বিদ্যালয় ক্যামপাশে রং মাখামাখির ছবি তুলেছেন অপর শিক্ষক মো. রবিউল ইসলাম সিনিয়র শিক্ষক (ভূগোল) (অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস, নারী সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ, মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে অন্য সহকর্মীদের হুমকি, ইসলামের শিক্ষককে গালিগালাজ করেন। যে কারণে বিদ্যালয়টিতে পাঠদান ও প্রশাসনিক ধারাবাহিকতায় যথেষ্ঠ বিঘ্ন ঘটছে। সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মো. আনিছুর রহমান ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও কর্চারীদের সাথে অত্যন্ত দুরব্যবহার করছেন, ৯ম, দশম শ্রেণির মেয়েদের পিঠে থাপ্পর মারতেছেন, হিজাব ও বোরকা নিয়ে কটুক্তি করছেন, যে অভিভাবক প্রতিবাদ করছেন তাদেরকে বাসায় দাওয়াত করে খাওয়াচ্ছেন ও মাফ চাচ্ছেন, যেন সরকার এখানে কোন প্রধান শিক্ষক পদায়ন না করেন। এতে কর্মরত শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও তরুণ শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। নভেম্বর ও ডিসেম্বর ২০২৪ মাসে ছাত্রীদের নিকট থেকে টিফিন ফি আদায় করা হলেও তাদের টিফিন খেতে দেওয়া হয়নি, অথচ শিক্ষকরা পরীক্ষার হলে ছাত্রীদের টাকায় ছাত্রীদের সামনে টিফিন খেয়েছেন। বিদ্যালয়ে বর্তমানে টিফিনের মান খুবই খারাপ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অত্যন্ত ঘনিষ্ট মো. উজায়ের হোসাইন (পিডিএস নং: ২০২২৭১৭৭৭৪) সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষা, অর্ধ বার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রশ্ন পত্র প্রনয়ণে ইচ্ছাকৃতভাবে কঠোরতা অবলম্বনকারী (২৫ জন নবীর নাম লিখতে ৫ মার্ক, যা শুধুমাত্র তার নিকট কোচিংকারী ছাত্রীরা ভালো লিখতে পেরেছে। সেই গোপনীয়তাও ফাঁস হয়ে গেছে। ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় ৯বম শ্রেণির ইংরেজী প্রশ্নের ৭ দাগের একটা লাইনই ছিলনা, ৪ দাগের কবিতা অংশের প্রথম প্রশ্নটাও ভুল, প্যাসেজ’র বানান ভুল। ৭ম শ্রেণির বাংলা পরীক্ষায় দৃশ্যপট ভুল, ৬ষ্ঠ শ্রেণির ইতিহাসেও নানাবিধ ভুলে ভরা প্রশ্নে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয় সংশি¬ষ্ট যাকে দিয়ে প্রশ্ন পত্র টাইপ করেছেন তার মেয়ে ঐ বিদ্যালয়ের প্রভাতী শাখার ৯বম শ্রেণির শিক্ষার্থী। ৯বম শ্রেণির গণিত প্রশ্ন পত্রেও একাধিক ভুল ছিল। এছাড়াও দাগ নম্বর ভুল, ভগ্নাংশের চিহ্ন ভুলসহ বিভিন্ন ভুলে ভরা প্রশ্ন নিয়ে পরীক্ষা দিয়ে অতিরিক্ত সময় নষ্টসহ বার্ষিক পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা ব্যাপক হয়রানীর শিকার হওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রেস ও সরকারের রাজস্ব বঞ্চিত করেছেন অদক্ষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এই বিদ্যালয়ে অনেক শিক্ষক ১২ থেকে ১৫ বছরেরও বেশি সময় ধরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন। দীর্ঘদিন একই কর্মক্ষেত্রে কাজ করে কাউকে তোয়াক্কা না করে স্বৈরাচারী হয়ে উঠেছেন। মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা’র সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন বিদ্যালয়ের অভিভাবক ও সচেতন মহল। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন। তারা অতি দ্রুত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককের শূন্য পদে জরুরী ভিত্তিতে প্রধান শিক্ষক পদায়ন করলে সকল সমস্যার সমাধানসহ বিদ্যালয়টিতে পূর্বের সফলতা ও শিক্ষার মান ফিরে আসবে বলে আশা করেন তারা এবং সেই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের অনিয়ম-দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কোম্পানীগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী পোস্ট
মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সহশিক্ষা কার্যক্রম

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের ১০ পিচ স্বর্ণেরবার ছিনতাই

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

চিকিৎসা শুধু কনসাল্টেন্সি নয়, চাই চিকিৎসক–রোগীর কোঅপারেশন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

সাতক্ষীরা পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল নিয়ে গ্রাহকের অভিযোগ

সেপ্টেম্বর ২৭, ২০২৬

যুবদল নেতার কোটি টাকার ৮ টি স্বর্ণের বার...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting