দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪১
সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল...
আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম
আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ আ’লীগ নেতাসহ গ্রেফতার...
পাইকগাছা প্রেসক্লাবের বর্ধিত সভা
উপকূলীয় জনপদে কৃষিতে রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে প্রভাব...
শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

সাতক্ষীরা ভিশনের ষড়যন্ত্রে দেবহাটার গোল্ডেন ক্যাবল হয়রানি ও ক্ষতিগ্রস্থের শিকার

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৭, ২০১৯
নভেম্বর ৭, ২০১৯ ০ কমেন্ট 409 ভিউস

দেবহাটা ব্যুরো: দেবহাটার গোল্ডেন কেবল টিভি নেটওয়ার্কের বিভিন্ন এলাকার ডিশ সংযোগ বিচ্ছিন্ন ও কর্মীদের মারপিটসহ ফাইবার অপটিক্যাল সহ অন্যান্য মুল্যবান মালামাল লুট করে সীমাহীন হয়রানী করছে প্রতিপক্ষ সাতক্ষীরা ভিশনের লোকজন। দেবহাটার গোল্ডেন কেবল ও ফিড অপারেটরদের বৈধ লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র থাকা স্বত্ত্বেও বিগত দুই মাস ধরে সাতক্ষীরা ভিশনের পরিচালক কাজী ফারুক হোসেনের নির্দেশে তাদের লোকজন গোল্ডেন কেবলের কর্মীদের মারপিট করে সংযোগ স্থাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি, ডিশ সংযোগ বিচ্ছিন্ন, মুল্যবান ফাইবার অপটিক্যাল সহ অন্যান্য মালামাল লুট করে চলেছে। এমনকি গোল্ডেন কেবলের পরিচালক শেখ আশফাকুল ইসলাম মুন্না সহ তাদের কর্মীদের প্রাননাশের হুমকিও দিচ্ছে সাতক্ষীরা ভিশনের লোকজন। গোল্ডেন কেবলের পরিচালক শেখ আশফাকুল ইসলাম মুন্না সাংবাদিকদের জানান, দুই মাস ধরে তাদের সীমাহীন হয়রানী করে চলেছে সাতক্ষীরা ভিশন। গত অক্টোবরের শুরুতে সাতক্ষীরা ভিশনের পরিচালক কাজী ফারুক হোসেন ষড়যন্ত্র মূলক মিথ্যা চাঁদাবাজীর মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠায়। পরবর্তীতে তার অনুপস্থিতির সুযোগে আশাশুনী উপজেলার ব্যাংদহা বাজার থেকে পাখিমারা এলাকা পর্যন্ত প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বিস্তৃত ফাইবার অপটিক্যাল ও ডিশ সংযোগে ব্যবহৃত অন্যান্য মুল্যবান মালামার প্রকাশ্যে লুট করে গোটা এলাকার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সাতক্ষীরা ভিশনের লোকজন। ওই মাসের ১০ অক্টোবর গোল্ডেন কেবলের সংশ্লিষ্ট বৈধ লাইসেন্সধারী ফিড অপারেটরা আশাশুনীর ব্যংদহা বাজার থেকে বুধহাটা বাজার পর্যন্ত নতুন সংযোগ স্থাপনকালে সাতক্ষীরা ভিশনের পরিচালক কাজী ফারুক হোসেনের নির্দেশে সদরের শিমুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুস সবুর সরদারের ছেলে ইউসুফ সরদার, কোমরপুরের পশুপতি মল্লিকের ছেলে পিযুষ কুমার মল্লিক, গাভা এলাকার সুধান্য কুমার দাশের ছেলে কংকন দাশ একদল সশস্ত্র লোকজন নিয়ে তাদেরকে ধাওয়া করে মারপিট সহ প্রায় দেড় লক্ষ টাকা মুল্যের ফাইবার অপটিক্যাল সহ অন্যান্য মালামাল লুট করে। এঘটনায় ১৬ অক্টোবর সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তীতে সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশনায় বিষয়টি তদন্ত পরবর্তী ব্যবস্থা গ্রহনের দায়িত্ব পান সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন। গত মঙ্গলবার (৫ নভেম্বর) দুপক্ষকে নিয়ে নিজের কার্যালয়ে আলোচনায় বসেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন। আলোচনা শেষে বৈধ লাইসেন্সধারী উভয় পক্ষকে স্ব-স্ব এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে ডিশ সংযোগ স্থাপন সহ ব্যবসা পরিচালনার নির্দেশ দেন তিনি। পাশাপাশি গোল্ডেন কেবলের ব্যবসা পরিচালনায় সাতক্ষীরা ভিশন প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি সহকারী পুলিশ সুপার। সহকারী পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীনের দেয়া সিদ্ধান্তের পর বুধবার (৬ নভেম্বর) আশাশুনীর ব্যাংদহা বাজার এলাকায় সংযোগ স্থাপনের কাজ শুরু করে বৈধ লাইসেন্সধারী গোল্ডেন কেবলের ফিড অপারেটর ও অন্যান্য কর্মীরা। তারা ব্যাংদহা বাজার সংলঘœ পুজা মন্দিরের সামনে সংযোগ স্থাপনকালে সাতক্ষীরা ভিশনের পরিচালক কাজী ফারুক হোসেনের নির্দেশে সদরের শিমুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুস সবুর সরদারের ছেলে ইউসুফ সরদার, তার ভাই রিয়াসাদ সরদার, গাভা এলাকার সুধান্য কুমার দাশের ছেলে কংকন দাশ, একই এলাকার আমির উদ্দীন সরদারের ছেলে ইয়াছিন সরদার, বাবুরালী গাজীর ছেলে সাদ্দাম গাজী ও জোড়দিয়া গ্রামের রিপন ২০/২৫ জনের একদল সশস্ত্র লোকজন নিয়ে তাদের কর্মীদের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা গোল্ডেন কেবলের কর্মী ধুলিহরের মাহমুদ আলীর ছেলে কামাল হোসেন, বড়দলের কুদ্দুস মিস্ত্রির ছেলে আবুল হোসেন ও গদাইপুরের লতিফ মোড়লের ছেলে আরিজুল ইসলামকে মারপিট করে। এসময় গোল্ডেন কেবলের প্রায় ৭৫ হাজার টাকা মুল্যের ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ফাইবার অপটিক্যাল সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষনিকভাবে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীনকে জানানো হলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে গোল্ডেন কেবলের পরিচালক শেখ আশফাকুল ইসলাম মুন্নাকে আশ্বস্থ করেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলনে নরিম মাষ্টার সভাপতি ও ছোট সম্পাদক
পরবর্তী পোস্ট
আশাশুনির দু’ইউনিয়নে অসহায়দের মাঝে ছাগল-ভেড়া ও সবজি বীজ বিতরণ

রিলেটেড পোস্ট

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

অক্টোবর ১০, ২০২৬

দেবহাটায় চণ্ডীপাঠ ও তর্পণের মধ্য দিয়ে মহালয়া উদযাপিত...

অক্টোবর ১০, ২০২৬

দেবহাটা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ...

অক্টোবর ৮, ২০২৬

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই...

অক্টোবর ৮, ২০২৬

দেবহাটায় শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে...

অক্টোবর ৭, ২০২৬

দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত...

অক্টোবর ৭, ২০২৬

দেবহাটায় ২১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা

অক্টোবর ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting