দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:২২
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা প্রেসক্লাবে সদ্য প্রয়াত সাংবাদিক আনিসুর রহিমের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১১, ২০২৩
জানুয়ারি ১১, ২০২৩ ০ কমেন্ট 651 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার সাংবাদিকতা জগতের উজ্জ্বল নক্ষত্র, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, সদ্য প্রয়াত শিক্ষাবিদ অধ্যক্ষ আনিসুর রহিম এর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বুধবার সকালে আব্দুল মোতালেব মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ডা.আবুল কালাম বাবলা, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জি, প্রয়াত আনিসুর রহিমের ভাই আমেরিকা প্রবাসী আশরাফুর রহিম ও অস্ট্রেলিয়া প্রবাসী ডা: আশিকুর রহিম, প্রয়াত আনিসুর রহিমের সহধর্মিনী ডক্টর দিলারা বেগম, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংবাদিক দিলিপ কুমার দেব, সাংবাদিক গোলাম সরোয়ার, আমিনুর রশিদ, বরুন ব্যানার্জি, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, কার্যনির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবিরসহ সাতক্ষীরার বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ।
স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিক আনিসুর রহিম ছিলেন একজন আদর্শবান মানুষ। সৎ,সাহসী এবং নির্ভিক। সত্য কথা বলতে ভয় পেতেন না। যারা বর্তমানে সাংবাদিকতা শুরু করেছেন তাদের অবশ্যই আনিসুর রহিমের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিতে হবে। সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন শিক্ষাবিদ। মানুষ গড়ার কারিগর। বিশেষ করে শিশু শিক্ষাকে আধুনিকতার ছোয়ায় এগিয়ে নিতে তিনি আমৃত্যু চেষ্টা চালিয়েছেন। এছাড়া দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে সব সময় কাজ করতেন। তার কোন অহংকার ছিলো না। তিনি সাতক্ষীরার মানুষের জন্য কাজ করতেন। তিনি দরিদ্র ও শ্রমিক শ্রেণির মানুষের সাথে মিশে গিয়ে কাজ করতেন। তাকে হারিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করে গেছেন। সাতক্ষীরার মানুষ এই মহান ব্যক্তিটিকে আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে।
অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাব সদস্য, শ্যামনগর প্রেসক্লাব, আশাশুনি প্রেসক্লাব, কালিগঞ্জ প্রেসক্লাব, দেবহাটা প্রেসক্লাব, কলারোয়া প্রেসক্লাব, উপকূলীয় প্রেসক্লাব, দেবহাটা জার্নালিস্ট এসোসিয়েশন, দেবহাটা রিপোর্টার্স ক্লাব এবং পাটকেলাঘাটা ও তালার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রয়াত আনিসুর রহিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা পৌরসভা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মো: সাইফুল ইসলাম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting