দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:১৭
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ আরো ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত

কর্তৃক SK Ferdous ফেব্রুয়ারি ৫, ২০২২
ফেব্রুয়ারি ৫, ২০২২ ০ কমেন্ট 374 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: 

করোনাকালিন মহামারির মধ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের বিশেষ সাধারণসভা ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি। সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন সহ বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, দৈনিক যুগেরবার্তা সম্পাদক আ ন ম আবু সাঈদ, দৈনিক কাফেলার ভারপ্রাপ্ত সম্পাদক ডা: রফিক উজ্জল, প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সহ-সভাপতি ও সাতনদী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান,

 মোস্তাফিজুর রহমান উজ্জল, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মোকছুমুল হাকিম, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সেলিম রেজা মুকুল, মাসুদুর জামান সুমন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাংবাদিক আসাদুজ্জামান, বরুন ব্যাণার্জি, কাজী জামাল উদ্দীন মামুন, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, এসএম মহিদার রহমান, খন্দকার আনিসুর রহমান, হাফিজুর রহমান, আব্দুল আলিম, এম. বেলাল হোসাইন, মেহেদীআলী সুজয়, জি এম আদম শফিউল্লাহ, আবু বক্কর, জাহাঙ্গীর আলম কবির, মাহাফিজুল ইসলাম আক্কাস, আকরামুল ইসলাম, মীর মোস্তফা আলী প্রমুখ। 

সভার শুরুতে সদ্য প্রয়াত দুই সিনিয়র সাংবাদিক এড. অরুন ব্যানার্জি ও কে এম আনিছুর রহমানের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়। এছাড়া যারা অসুস্থ তাদের আশু সুস্থতা কামনা করা এবং সারা বিশ্বে চলমান করোনা মহামারি মোকাবেলায় সকলকে সচেতন থাকার আহŸান জানিয়ে বক্তারা বলেন, কিছু বিপথগামী সাংবাদিক সাতক্ষীরা প্রেসক্লাবের ভাবমূর্তি নষ্টের পায়তারা চালাচ্ছে। বিভিন্ন পত্র-পত্রিকায় বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করে যাচ্ছেন। ওই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং ওই সকল বিপথগামী  সদস্যদের সুপথে আসার আহŸান জানিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে গঠিত কমিটির সকল গঠনতান্ত্রিক কার্যক্রমে সহযোগিতা কামনা করা হয়।

বক্তারা আরো বলেন, আজ যারা প্রেসক্লাবের কমিটি নিয়ে প্রশ্ন তুলছেন। তারাই অন ইলেভেনের সময় মিনি-বারি কমিটিকে সাধারণ সভা এবং নির্বাচন না করিয়ে অগঠনতান্ত্রিকভাবে টানা ৪ বছর নিজেদের ইচ্ছামত প্রেসক্লাব পরিচালনা করে ছিলেন। কিন্তু আমরা গঠনতন্ত্রের প্রতিশ্রদ্ধাশীল। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসক্লাব তার নিজস্ব গতিতেই চলবে বলে দৃঢ অঙ্গিকার ব্যক্ত করেন।

করোনা পরিস্থিতির ভয়াবহতার কারনে সরকার দেশের  স্কুল কলেজ বন্ধ সহ সকল ধরনের সভা সেমিনার নিষিদ্ধ করেছে। এমনকি নলতার ওরজ স্থগিত করা হয়েছে।  সরকারের বিধিনিষেধের প্রতি শ্রদ্ধা রেখে এ সময় ভার্চ্যুয়ালি সভা আহŸান করা অবশ্যই প্রশসাংসার দাবি রাখে বলে বক্তারা ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা  প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যে কোন ধরনের দুর্যোগকালিন পরিস্থিতিতে কমিটির মেয়াদ ৪৫ দিন পর্যন্ত বাড়ানোর পক্ষে প্রস্তাব দিয়েছেন।  সে কারনে করোনা পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সকল সদস্যের সর্বসম্মত প্রস্তাবের ভিত্তিতে কমিটির মেয়াদ ৪৫দিন বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দলের স্বার্থে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- মতবিনিময় সভায় এমপি রবি
পরবর্তী পোস্ট
বৈকারী ইউপি চেয়ারম্যান মোস্তফার সন্ত্রাসী বাহিনীর হামলায় কৃষক আহত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting