দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৫০
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শোক সভা অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩০, ২০২২
আগস্ট ৩০, ২০২২ ০ কমেন্ট 449 ভিউস

আব্দুর রশিদ: সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীর শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে পিএন হাইস্কুল মাঠে বিকাল ৪টায় উক্ত শোক সভার আয়োজন করা হয়। সভায় অংশ নেয় জেলা, উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সবাইকে হত্যা করেছে সেই ৭১এর পরাজিত শক্তিরা। শিশু রাসেল বলেছিলো আমি বাংলাদেশে পরিচয় দিবনা, তাও ঘাতকরা তাকে ছাড়েনি। জামায়াত-বিএনপি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সাতক্ষীরায় ২০১৩ সালের মত তান্ডব আর করতে দেয়া হবে না। আমরা আওয়ামী লীগ আগের চাইতেও শক্তিশালী। শান্ত সাতক্ষীরায় আপনারা অশান্ত করার চেষ্টা করবেননা। হত্যা, জ্বালাও, পোড়াও রাজনীতি আর প্রশ্রয় দিবনা। আমরা আওয়ামী লীগ সহযোগী সংগঠনগুলোকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবো। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে। নেতাকর্মীদের সজাগ থাকার জন্য আহবান জানানো হচ্ছে। সামনে নির্বাচন আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে দলের শৃঙ্খলা বজায় রাখবেন, যেন জামায়াত-বিএনপি কোনরকম নৈরাজ্য ঘটাতে না পারে।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ বলেন, বিএনপি নৈরাজ্য করার বিভিন্ন রকম উষ্কানিমূলক কর্মকান্ড পায়তারা করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আপনারা সুষ্ঠভাবে আন্দোলন সংগ্রাম করেন। কোন রকম নৈরাজ্য করলে আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ রাজপথে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো।
জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধকে হত্যার পরে আমি নিজে অনেক নেতাদের দেখেছি। তারা কখনো ভয়ে মুখ খুলতোনা। আমি মুক্তিযোদ্ধা। কিন্তু আমি ঢাকাসহ সাতক্ষীরায় প্রতিবাদ করার চেষ্টা করেছি। আওয়ামী লীগের জন্মই আন্দোলন সংগ্রামের মাধ্যমে। বিএনপির ভাইরা আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি অনেক দেখেছি এই শহরে। বিগত আমলে প্রতিটা আন্দোলন সংগ্রামে আমিই একমাত্র বলিষ্ট ভূমিকা রেখেছি। জামায়াত-বিএনপি যতই মাথা চাড়া দিয়ে উঠুক আমি পৌর আওয়ামী লীগকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করতে পারি ইনশাল্লাহ। আমার পৌর আওয়ামী লীগের লোক এখনো আমি বের করিনি। তবে পরিস্থিতি বুঝে আমি তাদের সাথে মোকাবেলা করতে প্রস্তুত।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুন আসিফ মুন্নী, মাহফুজা সুলতানা রুবি, জেলা যুব মহিলালীগ নেত্রী সাবিহা হোসেন, জেলা যুবলীগ নেতা সৈয়দ আমিনুর রহমান বাবু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, আওয়ামী লীগ নেতা মো. দিদারুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানালেন শেখ জালাল
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা বাইপাসে মাথা বিহীন লাশ উদ্ধার, পরিচয় মিলেছে

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting